যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

Post Image

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উত্তর কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. আজাদ (আবুল কালাম) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আবুল কালাম (৫৪) কুশাখালী ইউনিয়নের মমতাজ উদ্দিনের ছেলে। তিনি ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন এবং স্থানীয়ভাবে 'বিএনপি নেতা আজাদ' নামে পরিচিত। যৌথ বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত আজাদ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।



অভিযান চলাকালে আজাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি ছুরি, একটি ডিফেন্স স্টিক, একটি ইলেকট্রনিক স্টানার এবং তিনটি মোবাইল ফোন (দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন) উদ্ধার করা হয়।


লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের অভিযান কমান্ডার মেজর রাহাত খানের নেতৃত্বে এই যৌথ অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে যৌথ বাহিনী।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ফেসবুকে ভাইরাল ‘চসিক নির্বাচনের মেয়র প্রার্থী’, ফরহাদ বললেন— ‘ইচ্ছা নেই’

ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী আটক

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন: স্পিকার

জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট

‘সাবেক শিবিররা জামায়াতের বিশাল শক্তির জায়গা’

দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণের জয়: রাষ্ট্রপতি

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

প্রধানমন্ত্রীকে আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি বললে ভুল হবে কি না— প্রশ্ন সাদিক কায়েমের

সর্বাধিক পঠিত

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

ঢাকা-১৮ আসনে দাঁড়িপাল্লায়ই শাপলা কলি : জামায়াত নেতা

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’

মাদক কারবারিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা এমপি হানজালার