‘সাবেক শিবিররা জামায়াতের বিশাল শক্তির জায়গা’

Post Image


সাবেক শিবিরদের জামায়াতে ইসলামীর বিশাল শক্তির জায়গা হিসেবে উল্লেখ করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মাসুম আহমেদ। তাঁর মতে, জামায়াতের সমালোচনা করলেও অন্য দল যখন জামায়াতের বিরোধিতা করে, তখন সাবেক শিবিরের অনেকেই দলটির পক্ষে সবার আগে অবস্থান নেন।

বুধবার (২১ অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

মাসুম আহমেদ লেখেন, সাবেক শিবিরদের গুরুত্বের বিষয়টি তাঁর চেয়ে আমিরে জামায়াত আরও ভালো জানেন। গতকাল প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলনে সাবেকদের নিয়ে আমিরে জামায়াতের বক্তব্যের কথাও উল্লেখ করেন তিনি।


আমিরে জামায়াতের বক্তব্য উদ্ধৃত করে মাসুম আহমেদ লেখেন, ‘আমার ডায়েরিতে সাবেক বলে কোনো কিছু নাই! ইসলামি আন্দোলনের কর্মী আবার সাবেক হয় নাকি! ইসলামি আন্দোলনের কর্মী মৃত্যু পর্যন্ত কর্মী।’

মাসুম আহমেদের মতে, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কাঠামোর বাইরেও দলটির প্রতি সমর্থনশীল একটি বড় গোষ্ঠী রয়েছে, যারা সরাসরি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত না থেকেও দলটির পক্ষে কাজ করে।

তিনি আরও লেখেন, সাবেক শিবিরদের জামায়াতের সাংগঠনিক কাঠামোর অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই; বরং তাঁদের যথাযথ মূল্যায়ন করা উচিত। এতে তাঁরা নিজেদের অবস্থান থেকে স্বাধীনভাবে জামায়াতের জন্য কাজ করতে পারবেন।

সাবেক শিবিরদের জামায়াতের ‘রিজার্ভ ফোর্স’ হিসেবে উল্লেখ করে মাসুম আহমেদ তাঁদের তুরস্কের সুলতান দ্বিতীয় মেহমেদের বিশেষ বাহিনী ‘আকিঞ্জি’র সঙ্গে তুলনা করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘সাবেক শিবিররা জামায়াতের বিশাল শক্তির জায়গা’

দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণের জয়: রাষ্ট্রপতি

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

প্রধানমন্ত্রীকে আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি বললে ভুল হবে কি না— প্রশ্ন সাদিক কায়েমের

বিএনপি নিজেই তাদের ৩১ দফা মানছে না: গোলাম পরওয়ার

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি

দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ

গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত

সর্বাধিক পঠিত

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

কুমারখালীতে বিএনপির ১২ নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর-লুটপাট

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে: সাদিক কায়েম

জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর