ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী আটক

Post Image

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামের জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে আটক করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ বলে জানা গেছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের ওই নেত্রী ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


বিজিবি সূত্রে জানা যায়, সুলতানা বেগম চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ভারতে প্রবেশের সময় আইসিপি কমান্ডারের দায়িত্বে থাকা ৫৯ বিজিবির নায়েব সুবেদার মো. আখতারুজ্জামানের নেতৃত্বে তাকে আটক করা হয়।


এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বুধবার রাত ৯টার দিকে বিজিবি সুলতানাকে শিবগঞ্জ পুলিশের নিকট হস্তান্তর করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী আটক

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন: স্পিকার

জামায়াত ছাড়ার শর্তে নারাজ তিন দল, ভেস্তে যাচ্ছে হেফাজতের জোট

‘সাবেক শিবিররা জামায়াতের বিশাল শক্তির জায়গা’

দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণের জয়: রাষ্ট্রপতি

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

প্রধানমন্ত্রীকে আওয়ামী পুনর্বাসন লীগের সভাপতি বললে ভুল হবে কি না— প্রশ্ন সাদিক কায়েমের

বিএনপি নিজেই তাদের ৩১ দফা মানছে না: গোলাম পরওয়ার

সর্বাধিক পঠিত

জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে: সাদিক কায়েম

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা

সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জামায়াত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

শাপলা চত্বর হত্যাকাণ্ডে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে: চরমোনাই পীর

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করবে আদালত’