মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

Post Image

নির্বাচনি মাঠে প্রতিপক্ষের নেতিবাচক প্রচারণাকে উপেক্ষা করে ভোটারদের ওপরই আস্থা রাখছেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, প্রতিপক্ষ রাজনীতিতে মিথ্যাচার ও অনাচারের যে পথ বেছে নিয়েছে, ১২ ফেব্রুয়ারি ভোটাররা ব্যালটের মাধ্যমেই তার দাঁতভাঙা জবাব দেবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভোটারদের সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে মির্জা আব্বাস বলেন, আমি এই এলাকার সন্তান। আমার বাবা-মাসহ পূর্বপুরুষের কবর এখানেই। রাজনীতি করতে গিয়ে বহুবার ফেরারি জীবন কাটিয়েছি, শত বিপদে পড়েছি। কিন্তু এলাকার মানুষের পাশ ছাড়িনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার দ্বারা কারো অনিষ্ট হয়নি। সাহায্যপ্রার্থী কেউ আমার কাছ থেকে খালি হাতে ফিরেছে—এমন নজির কেউ দেখাতে পারবে না।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম উল্লেখ না করে তিনি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার পরামর্শ দেন। তিনি বলেন, কারো চরিত্রহনন করা সুস্থ রাজনীতির কালচার হতে পারে না। অপরের বিরুদ্ধে নোংরামি না করে বরং অতীতে এলাকার জন্য কী করেছেন এবং আগামীতে কী করবেন, তা বলে জনগণের কাছে ভোট চান। নির্বাচনকে কলুষিত না করে উৎসবমুখর পরিবেশে জনগণের রায় মেনে নিন।

মির্জা আব্বাস বলেন, এলাকার মানুষ অনেক সচেতন। তারা ভালোভাবেই বোঝে কাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে। জয়-পরাজয় বড় কথা নয়, আমি আগেও আপনাদের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

কাউকে লিমিট ক্রস করতে দেওয়া যাবে না: সারজিস আলম

গাজী নজরুল ইসলামের নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জামায়াতের চিঠি

ভারতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানালো জামায়াত

দ্রুত জুলাই গণহত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

এনসিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

সর্বাধিক পঠিত

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির ৭ নেতা বহিষ্কার

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী

পাটওয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনা তদন্তের নির্দেশ

খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহারে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি

আরো ২৬ নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি

মার্কেটিং কনসালটেন্ট নাসীরুদ্দীনের ৪০ লাখ টাকার সম্পদ

নবী (সা.) এর ন্যায়-পরায়নতার আদলে দেশ গড়াবো: তারেক রহমান