শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির ৭ নেতা বহিষ্কার

Post Image


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সাতজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব স্তরের পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।


শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ওয়াহিদ মিয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


বহিষ্কৃত নেতাদের মধ্যে স্নানঘাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল হক, সদস্য ও ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আহসান খাঁন, সহ সাধারণ সম্পাদক ও স্নানঘাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক সেলিম মিয়া সেলু, ৩নং ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, ১নং ওয়ার্ড কমিটির সদস্য খালেদ চৌধুরী এবং ২নং পুটিজুরী ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির মিয়া রয়েছেন।


উপজেলা বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বহিষ্কার এই সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

এনসিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান রিজভীর

বিগত ফ্যাসিবাদের মতো আচরণ করছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

বিরোধী দলের এমপিদের বঞ্চিত করছে সরকার: ডা. মাহমুদা মিতু

সর্বাধিক পঠিত

সুদানে বাংলাদেশি সেনাদের হতাহতের ঘটনায় রেজাউল করিমের শোক

প্রার্থিতা ফিরে পেয়ে তাসনিম জারার স্ট্যাটাস

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

আরো ২৬ নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন

পাটওয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনা তদন্তের নির্দেশ

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির ৭ নেতা বহিষ্কার

মার্কেটিং কনসালটেন্ট নাসীরুদ্দীনের ৪০ লাখ টাকার সম্পদ

নবী (সা.) এর ন্যায়-পরায়নতার আদলে দেশ গড়াবো: তারেক রহমান