ভারতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানালো জামায়াত

Post Image

ভারতের চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক খোলা চিঠিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাহসী সংগ্রামের প্রশংসা করে তাদের প্রতি সমর্থন জানানো হয়।

এতে বলা হয়, ন্যায়বিচার, শিক্ষা, অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় শিক্ষার্থীদের চলমান আন্দোলন লাখো মানুষের হৃদয় স্পর্শ করেছে এবং অনুপ্রেরণা জুগিয়েছে। এই আন্দোলন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের শক্তিশালী প্রতীক এবং উপমহাদেশজুড়ে তরুণদের অধিকার আদায়ের সংগ্রামের আলোকবর্তিকায় পরিণত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

জামায়াতে ইসলামী জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে–কোনো ধরনের দমন-পীড়ন, সহিংসতা ও অবিচারের তীব্র নিন্দা জানায় তারা।

চিঠিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসে ছাত্ররা সবসময় সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রভাগে ছিল। ভারতীয় শিক্ষার্থীদের সাহসিকতা ও দৃঢ় পদক্ষেপ ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হবে বলে আশা প্রকাশ করা হয়।

শেষাংশে মহান আল্লাহর কাছে আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা কবুল করা, ন্যায্য দাবি আদায়ে সফলতা দান, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ঐক্য সুদৃঢ় করার জন্য দোয়া করা হয়।

চিঠিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে জানায়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গাজী নজরুল ইসলামের নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জামায়াতের চিঠি

ভারতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানালো জামায়াত

দ্রুত জুলাই গণহত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

এনসিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বাধিক পঠিত

প্রার্থিতা ফিরে পেয়ে তাসনিম জারার স্ট্যাটাস

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

জুলুম-নির্যাতন সহ্য করেও দেশ ছাড়িনি: জামায়াত আমির

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির ৭ নেতা বহিষ্কার

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন

মার্কেটিং কনসালটেন্ট নাসীরুদ্দীনের ৪০ লাখ টাকার সম্পদ

আরো ২৬ নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী

পাটওয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনা তদন্তের নির্দেশ

নবী (সা.) এর ন্যায়-পরায়নতার আদলে দেশ গড়াবো: তারেক রহমান