মার্কেটিং কনসালটেন্ট নাসীরুদ্দীনের ৪০ লাখ টাকার সম্পদ

Post Image

জামায়াত-এনসিপি জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনি হলফনামায় ৪০ লাখ টাকার সম্পদের হিসাব দিয়েছেন। নিজেকে পেশায় মার্কেটিং কনসালটেন্ট হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক।

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, নাসীরুদ্দীনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে কমিশন। ইসির ওয়েবসাইটে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রকাশিত হলফনামা অনুযায়ী, তার সম্পদের বড় অংশই অস্থাবর। জমি বা ভবনের মতো কোনো স্থাবর সম্পদ তার নেই।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার কাছে নগদ ২৫ লাখ টাকা রয়েছে। পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকে তার মোট প্রায় ১৮ হাজার টাকা জমা আছে। এছাড়া তার কাছে ১০ লাখ টাকার স্বর্ণ, ৪০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। তবে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২৬ লাখ ৩০ হাজার ৩০০ টাকা।

হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর সম্পদের পরিমাণ আনুমানিক ২৩ লাখ টাকা। এর মধ্যে ১২ লাখ টাকার স্বর্ণ, নগদ ৫ লাখ টাকা, ব্যাংকে জমা ৬ লাখ ১৯ হাজার টাকার বেশি রয়েছে।

বর্তমানে ঢাকার উত্তরার ৫ নম্বর সেক্টরের বাসিন্দা পাটওয়ারীর স্থায়ী ঠিকানা চাঁদপুরের শাহরাস্তিতে। তার বার্ষিক মোট আয় চার লাখ ৪৭ হাজার ৩৩৩ টাকা। এর মধ্যে বর্তমান কনসালটেন্সি কাজ থেকে আয় দুই লাখ দুই হাজার টাকা এবং চাকরি থেকে আয় দুই লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা।

তার বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। ২০১৩ সালে তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল—একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং আরেকটি দণ্ডবিধির বিভিন্ন ধারায়। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারি ও জুনে তিনি উভয় মামলায় খালাস পান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দাম বৃদ্ধির পর তেলের জন্য লাইন উধাও হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন আখতারের

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি