আরো ২৬ নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি

Post Image

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য রাজধানীর ১৫ জন নেতাসহ কয়েকটি জেলার মোট ২৬ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি সোলেমান, মোজাহিদুল ইসলাম, মো. হুমায়ুন কবির; তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আবু জাফর পাটোয়ারী, তলিকুল ইসলাম বাহারুল, মো. হুমায়ুন কবির, ২৪ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. হানিফ, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশ্রাফ হোসেন চৌধুরী অপু, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকিং, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ফারুক রাশেদ, থানা বিএনপির সদস্য সানাউল হক, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল হক নুরুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এছাড়াও ওই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য মো. সোলায়মান রিপন, মো. মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সংগ্রাম, মো. নাজমুল হাসান রানা, মো. আবুল কালাম সরকার ও ১৩ নং ভবানীপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মনিরুজ্জামান; গাইবান্ধা জেলাধীন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. সাদেকুল ইসলাম নান্নু, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাদের হোসেন এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকন মন্ডলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এ ছাড়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না