কাউকে লিমিট ক্রস করতে দেওয়া যাবে না: সারজিস আলম

Post Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বাংলাদেশকে ঠিক পথে রাখতে হলে, কাউকে লিমিট ক্রস করতে দেওয়া যাবে না। লাগাম টেনে ধরতে হবে। আমি বিশ্বাস করি, এই লাগাম টেনে ধরতে পারে নতুন প্রজন্ম, যারা বিশ্ববিদ্যালয়ে আছে। হতে পারে পাবলিক বিশ্ববিদ্যালয়, হতে পারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল বা দলের নেতারা নতুন করে ক্ষমতার অপব্যবহার করতে চাইবে, থানা দখল করতে চাইবে, জেলা নিজের মতো করে চালাতে চাইবে, বিশ্ববিদ্যালয় দখল করতে চাইবে, তাদের বিরুদ্ধে যদি আপনারা কথা না বলেন, তাহলে সামনে আবারো দেশে আওয়ামী লীগ তৈরি হবে, অন্য নামে, অন্য ফরমেটে। এজন্য আমাদের লাগাম টেনে ধরতে হবে।"

বৃহষ্পতিবার (২৩ জুলাই) বিকাল ৫টায় জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা ২০২৬-এর অংশ হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ জাবিপ্রবির অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় ছাত্র শক্তি জাবিপ্রবির আহ্বায়ক লিটন আকন্দ।

এছাড়া, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিফজুর রহমান বকুলসহ এনসিপি, জাতীয় ছাত্র শক্তির স্থানীয় নেত্রীবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

কাউকে লিমিট ক্রস করতে দেওয়া যাবে না: সারজিস আলম

গাজী নজরুল ইসলামের নিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জামায়াতের চিঠি

ভারতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানালো জামায়াত

দ্রুত জুলাই গণহত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল

নজরুলকে বহিষ্কার করে চ্যালেঞ্জ ছুড়ে দিল জামায়াত: সারজিস

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

এনসিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

গাজী নজরুল এমপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে জামায়াত

সর্বাধিক পঠিত

প্রার্থিতা ফিরে পেয়ে তাসনিম জারার স্ট্যাটাস

জুলুম-নির্যাতন সহ্য করেও দেশ ছাড়িনি: জামায়াত আমির

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির ৭ নেতা বহিষ্কার

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী

মার্কেটিং কনসালটেন্ট নাসীরুদ্দীনের ৪০ লাখ টাকার সম্পদ

পাটওয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনা তদন্তের নির্দেশ

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন

আরো ২৬ নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি

নবী (সা.) এর ন্যায়-পরায়নতার আদলে দেশ গড়াবো: তারেক রহমান