তারেক রহমানকে নির্বাচনি বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

Post Image

বৈধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের আস্থা অর্জনের গুরুত্ব নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলমীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জনসাধারণের সামনে লাইভ নির্বাচনি বিতর্কের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে শফিকুর রহমান বলেন, বৈধতা কেবল একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের মধ্যেই আসে। সততা এবং জনগণের বিশ্বাস ছাড়া কোনও ফলাফলই জনগণের আস্থা পাবে না।

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর আমাদের তরুণ প্রজন্মকে দেখাতে হবে যে রাজনীতি সভ্য এবং দ্বন্দ্বমুক্ত হতে পারে। মিডিয়া এবং জনসাধারণের নজরের সামনে দাঁড়িয়ে আমরা ভবিষ্যতের শাসনের মানদণ্ড স্থাপন করতে পারি, যা সমালোচনার প্রতি উন্মুক্ত, জবাবদিহি মূলক এবং স্বচ্ছ হবে।

ডা. শফিকুর রহমান বলেন, এবার যখন তারেক রহমান তার পরিকল্পনা চালু করেছেন, আমি তাকে জনসাধারণের প্ল্যাটফর্মে লাইভ আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা আমাদের নির্বাচনি প্রোগ্রাম জনগণের সামনে উপস্থাপন করতে পারব এবং জনগণই সিদ্ধান্ত নেবে।

জামায়াত আমির বলেন, চলুন আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

‘আমি ডিভোর্সি, তাই আমার কোনো ক্যারেক্টার নেই—এর মানে কী?’

সর্বাধিক পঠিত

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম