চবিতে ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগ, আটক ২

Post Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনতাই এবং নারী দর্শনার্থীদের হেনস্তার অভিযোগে দুই রিকশাচালককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন মো. সাকিব (১৮) ও সায়েম উদ্দিন সিয়াম (১৬), যারা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা।

এই ঘটনায় মো. লোকমান আলী (৩২) ও মো. রাশেদ (৩০) নামে দুই রিকশাচালককে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে তারা ১নং গেট থেকে রিকশায় ওঠেন। জিরো পয়েন্ট এলাকায় রিকশাচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এরপর মো. লোকমান আলী তার ভাই রাশেদকে কল করে ডেকে আনে এবং তারা দক্ষিণ ক্যাম্পাসের দিকে নিয়ে গিয়ে মোবাইল ও মানিব্যাগের টাকা জোরপূর্বক নেওয়ার চেষ্টা করে, পাশাপাশি মেয়েদেরও হেনস্তা করে। ভয়ভীতি দেখিয়ে তারা ১০ হাজার টাকা দাবি করে। পরে নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করলে রিকশাচালকরা পালাতে চেষ্টা করে।


অভিযুক্ত রিকশাচালক মো. লোকমান আলী দাবি করেন, ছেলেমেয়েগুলো রেল ক্রসিং এলাকায় অশ্লীল কাজ শুরু করেছিল। পরে আমি তাদের বন্ধুদের কল দিয়ে ডেকে এনেছিলাম। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা কিছু দর্শনার্থী রিকশাচালকের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন। এ ধরনের চক্রের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে ব্যবস্থা নিচ্ছিলাম। নিরাপত্তা দপ্তরের মাধ্যমে অভিযুক্তদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগীদের মাধ্যমে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

যুক্তরাজ্যে জবির সাবেক শিক্ষার্থী কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

সরকারি বাঙলা কলেজে ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা

নরসিংদী সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণ-ইফতার

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

সর্বাধিক পঠিত

শহীদ ওসমান হাদির আঁকা গ্রাফিতি মুছে ফেলেছে রামেক প্রশাসন

জবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাস ক্লিনআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

সরকারি বাঙলা কলেজে ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা

জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর

রাত পোহালেই জকসু নির্বাচন, ভোট শুরু সকাল সাড়ে ৮টা থেকে

ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা

চাকসু নির্বাচন: ছিলেন ছাত্রলীগ কর্মী, এখন ছাত্রদলের জিএস প্রার্থী

চবিতে ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগ, আটক ২

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল 

রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ