নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল 

Post Image

‎নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। 

‎আজ শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিক্ষোভ  মিছিলটি কলেজের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে মহাখালী টিভি গেট মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজের প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, অপূর্ব পালের ফাঁসি চাই", "আল কুরআনের অবমাননা, মানিনা মানবোনা", "ইসকনের দালালেরা, হুশিয়ার সাবধান" ইত্যাদি স্লোগান দেন।

‎সমাবেশে বক্তারা বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কুরআনে লাথি মেরে শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি, বরং মুসলমানদের হৃদয়ে লাথি মেরেছেন। তারা বলেন, কিছুদিন পর পর এ ধরনের ধর্ম অবমাননার ঘটনা ঘটছে, যার মূল কারণ হচ্ছে এ বিষয়ে সুনির্দিষ্ট আইন না থাকা। সরকারের উচিত অতি দ্রুত আইন প্রণয়ন করে ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। অপূর্ব পালের ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা।

‎শিক্ষার্থীরা আরও বলেন, পবিত্র কুরআনের অবমাননা দেশের সংবিধান ও ধর্মীয় সহাবস্থানের চেতনার পরিপন্থী। ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

‎উল্লেখ্য, গতকাল (৪ অক্টোবর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পবিত্র কুরআন শরিফ মাটিতে ফেলে লাথি মারেন ও পৃষ্ঠা ছিড়েছেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় ও আশপাশে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে এবং ঘটনায় নিন্দা প্রকাশ করে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না: হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

‘অনাস্থায় থেকে একদিনের জন্যও বন্ধুত্ব কামনা করি না’— ঢাবি প্রক্টরের রহস্যজনক পোস্ট

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

সর্বাধিক পঠিত

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ-আহত ১৬

সংবাদ সম্মেলন ডাকল ডাকসু

জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

ডাকসু-স্কিল জবসের আয়োজনে ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট-২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান