জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই দিনব্যাপী ডোপ টেস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে। টেস্ট প্রক্রিয়া পরিচালনা করবেন চিকিৎসকরা, যেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

প্রার্থীদের সতর্ক করে তিনি আরও বলেন, সব প্রার্থীকে নিজ হাতে সই দিতে হবে। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই। কেউ সই জাল করেছেন এমন প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে।

এর আগে গত ৪ ডিসেম্বর জবির সিন্ডিকেট মিটিং শেষে নির্বাচনের নতুন তফসিল নির্ধারণ করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর হবে বলে জানানো হয়।

এছাড়া চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ও ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহার করা প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ১৪ থেকে ২৭ ডিসেম্বর, ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর এবং ফলাফল ঘোষণা ৩০ বা ৩১ ডিসেম্বর হবে বলে তফসিলে উল্লেখ করা হয়ে

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে