চাকসু নির্বাচন: ছিলেন ছাত্রলীগ কর্মী, এখন ছাত্রদলের জিএস প্রার্থী

Post Image

একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের প্রশংসা করে পোস্ট দিতেন মো. শাফায়াত হোসেন। দলীয় প্রার্থীদের পক্ষেও ভোট চেয়েছিলেন তিনি। সেই শাফায়াতই এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী।

শাফায়াত বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিভাগের শিক্ষার্থী। সম্প্রতি তার পুরোনো কিছু ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে নানা আলোচনা।

এই প্রসঙ্গে জানতে চাইলে শাফায়াত বলেন, “আমি কখনোই ছাত্রলীগ করিনি। আমি ২০১৭ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হই। তবে কয়েকটি পোস্ট আমি করেছিলাম। আমাদের ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে একটি পিকনিকের ছবি পোস্ট করেছিলাম। আর মহিউদ্দিন চৌধুরী প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, তাই তার মৃত্যুতে শোক জানাতেই পারি। আর রাঙামাটির ওই ছবিটা হলো—আমার বিভাগের ইমিডিয়েট সিনিয়র তরিকুল ভাই আমাদেরকে রাঙামাটি ঘুরতে নিয়ে গিয়েছিলেন। সেখানে নাকি নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের এই ট্যুরের স্পন্সর করেছিলেন। ওই চেয়ারম্যানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছিলাম।”

তার পুরোনো পোস্টগুলোর একটিতে তিনি প্রয়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আরেক পোস্টে শেখ হাসিনার পক্ষে ভোট চেয়ে লিখেছেন, “নতুন ভোটার তরুণ ভোট, মুক্তিযুদ্ধের পক্ষে হোক। আসুন মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুন্দর ও সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই শেখ হাসিনাকে ভোট দিই।”

আরেক পোস্টে আওয়ামী লীগ নেতা শেখ এবাদত সিদ্দিক বিপুলকে নিয়ে তিনি লিখেছিলেন, “কেশবপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সবাইকে নিয়ে কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর রাজপথের লড়াকু বঙ্গবন্ধুর বীর সৈনিক শেখ এবাদত সিদ্দিক বিপুল।”

এছাড়া রাঙামাটির নবনির্বাচিত চেয়ারম্যান শহীদুজ্জামানকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছিলেন, “লাল মাটির দেশে এসে রাঙিয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। অভিনন্দন নৌকার মাঝি।”

বিষয়টি নিয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “শাফায়াত ২০১৮ সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে জড়িত। এরপর থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা পালন করেছে। তবে এর আগে সে কী করত, সে সম্পর্কে আমি অবগত নই। আর শিবিরের অনেক নেতা তো ছাত্রলীগ করতো, তাদেরকেও তো নিউজ করেন।”

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, গ্রেপ্তারে আল্টিমেটাম

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টায়ও গঠন হয়নি তদন্ত কমিটি

রাবিতে সাংবাদিক পিটিয়ে ছাত্রদল নেতা বললেন— ‘গুপ্ত শিবিরছানাদের প্রতিহত করা হয়েছে’

সিসিটিভির হার্ডডিস্ক সাংবাদিকদের হাতে তুলে দিলেন রাবি প্রভোস্ট

রাবি প্রশাসনের মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা

‘রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ছবি-ভিডিওতে ছাত্রদল, দায় দিচ্ছে শিবিরকে’

রাবিতে শিক্ষার্থী ও সাংবাদিকের উপর ছাত্রদলের হামলা, আহত ৪

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজসহ দুই নেতাকে বহিষ্কার

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ