শহীদ ওসমান হাদির আঁকা গ্রাফিতি মুছে ফেলেছে রামেক প্রশাসন

Post Image

রাজশাহী মেডিকেল কলেজে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে আঁকা গ্রাফিতি অপসারণ।

আজ ১২ই জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি স্মরণে আঁকা গ্রাফিতি কলেজ প্রশাসন কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই মুছে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। গ্রাফিতিটি এঁকেছিল রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রশিবির।

গত কিছুদিন আগেই শহীদ ওসমান হাদির স্মরণে রামেক ছাত্রশিবির কলেজ দেওয়াকে গ্রাফিতি এঁকেছিল। কিন্তু আজ হঠাৎ করেই কলেজের একটি দেয়াল থেকে গ্রাফিতিটি অপসারণ করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, শহীদদের স্মরণে শান্তিপূর্ণভাবে আঁকা একটি গ্রাফিতি মুছে ফেলার আগে অন্তত সংশ্লিষ্টদের জানানো উচিত ছিল।

ছাত্রশিবির নেতারা বলেন,

“শহীদ শরীফ ওসমান হাদি একজন আদর্শবান ছাত্রনেতা ছিলেন। তার স্মৃতি স্মরণে আমরা কোনো উসকানিমূলক কিছু করিনি। প্রশাসন কোনো আলোচনা বা নোটিশ ছাড়াই গ্রাফিতি মুছে দিয়ে মতপ্রকাশের অধিকার খর্ব করেছে।”

অন্যদিকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা ও শহীদদের স্মরণ করার অধিকার থাকা উচিত। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা চলছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

যুক্তরাজ্যে জবির সাবেক শিক্ষার্থী কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

সরকারি বাঙলা কলেজে ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা

নরসিংদী সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণ-ইফতার

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়

জবিতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে ইফতার মাহফিল

সর্বাধিক পঠিত

বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

ইবির ২ শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন

আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো: ডাকসুর বিক্ষোভ মিছিল

সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে: হামিম

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৮১

চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার তথ্যটি সঠিক নয়: নির্বাচন কমিশনার

ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি নিয়ে পাবিপ্রবি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

গাঁজা সেবনকালে ঢাবির হল থেকে ছাত্রদল কর্মীসহ আটক ৪

শহীদ ওসমান হাদির আঁকা গ্রাফিতি মুছে ফেলেছে রামেক প্রশাসন