রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শহীদ শরীফুজ্জামান নোমানীর ১৬তম শাহাদাত বার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণমূলক পোস্ট দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (১৩ মার্চ) শহীদ নোমানীর শাহাদাত বার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম লেখেন, ২০০৯ সালের এই দিনে জুমাবারে কর্মীদের প্রতি দায়িত্বশীলতার অনুপম দৃষ্টান্ত স্থাপন করে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহীদ হন নোমানী।

পোস্টে তিনি উল্লেখ করেন, শহীদ নোমানী ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি। ক্যাম্পাস দখলের মিশনের অংশ হিসেবে পুলিশ-প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় শিবিরকর্মীদের গণগ্রেপ্তার ও অবরুদ্ধ করে নির্যাতন চালানো হয়। বারবার অনুরোধ করেও প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে নোমানী নিজেই অবরুদ্ধ কর্মীদের উদ্ধারে হলের দিকে এগিয়ে যান। পরে সন্ত্রাসীরা তাকে পুলিশের সামনেই রামদা, কিরিচ ও হকিস্টিক দিয়ে নৃশংসভাবে হত্যা করে।

সাদিক কায়েম তার পোস্টে আরও লেখেন, শহীদ নোমানীর এই আত্মত্যাগ কর্মীদের প্রতি নেতার অকৃত্রিম ভালোবাসা ও দায়িত্বশীলতার এক কালজয়ী ইতিহাস হয়ে থাকবে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, সেই বর্বরতা ও হত্যার রাজনীতি আজ গণধিকৃত হয়ে এদেশ থেকে বিতাড়িত এবং শহীদের রক্ত কখনো বৃথা যায় না।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় শরীফুজ্জামান নোমানী নিহত হন। এই ঘটনা সে সময় সারাদেশে ব্যাপক আলোচনা ও নিন্দার ঝড় তোলে।


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

ববি হাজ্জাজের ব্যাখ্যাকে ধৃষ্টতা বললেন ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

সর্বাধিক পঠিত

চাঁদাবাজির ভুয়া অভিযোগে সহিংস মব তৈরির চেষ্টা হচ্ছে: ঢাবি ছাত্রদল

‘গুপ্ত গুপ্ত’ ব্যঙ্গ করে প্রচারণা শিবিরের, নবীন শিক্ষার্থীদের সেলফি তোলার হিড়িক

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার, ডাকসুর আল্টিমেটাম

ঢাবিতে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’

‘শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার চেক হস্তান্তর

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

চবিতে ভর্তি পরীক্ষার ডিউটি দিতে এসে আওয়ামীপন্থি শিক্ষক আটক

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার