জবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাস ক্লিনআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

Post Image


জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ক্যাম্পাস ক্লিনআপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পরিচ্ছন্নতা বাবু লাল বলেন, 'আমরা প্রতিদিন ক্যাম্পাস পরিষ্কার করি, কিন্তু সঠিক সরঞ্জাম না থাকায় কাজ করতে অনেক কষ্ট হতো। আজকে গামবুট, গ্লাভস আর ডাস্টবিন পেয়ে কাজটা অনেক সহজ হয়ে যাবে। ছাত্ররা পাশে দাঁড়িয়েছে দেখে খুব ভালো লাগছে।'

শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ 'শিক্ষার্থীরা যদি নিজ নিজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেয়, তাহলে একটি স্বাস্থ্যকর ও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।'

শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে আসছি, এমনকি এ বিষয়ে স্মারকলিপিও দিয়েছি। কিন্তু প্রশাসনের কোনো সাড়া মেলেনি। তাই বাধ্য হয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা সচেতনতামূলক এই কার্যক্রম হাতে নিয়েছি। এ সময় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে গামবুট, হ্যান্ড গ্লাভস, ঝাড়ু ও ডাস্টবিন বিতরণ করা হয়।'

তিনি আরো বলেন, 'শিক্ষার্থীরা যদি নিজ নিজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেয়, তাহলে একটি স্বাস্থ্যকর ও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।'##

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে