রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

Post Image

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম-এর বিরুদ্ধে একাধিক ক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ জানিয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাকসু প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ জানিয়েছে তাঁরা। 


ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের চারটি অভিযোগ হলো- ১৫ই সেপ্টেম্বর জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন আরবী বিভাগ ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ক্লাস শহীদুল্লাহ্ একাডেমিক বিল্ডিংয়ের ৩০৬ নম্বর কক্ষে প্রচারণা চালান; ১৮ সেপ্টেম্বর আরবী বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ৫ হাজার টাকা প্রদান করেছেন; নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যা কমিশনের ঘোষিত নিয়মাবলীর সুস্পষ্ট লঙ্ঘন এবং রাকসুতে ভোটার নন এমন ব্যক্তিরাও প্রচারণায় অংশ নিচ্ছেন যা নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করছে।


লিখিত অভিযোগে বলা হয়, আসন্ন রাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্রদলের প্যানেল একাধিক ক্ষেত্রে নির্বাচন আচরণবিধি লঙ্গনে করছে। এতে নির্বাচনী পরিবেশ ক্ষুন্ন হচ্ছে এবং অন্যান্য প্রার্থীদের প্রতি অসঙ্গত আচরণ প্রদর্শিত হচ্ছে।


লিখিত অভিযোগ জানানোর সময় সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদপ্রার্থী ফাহিম রেজা-সহ অন্যান্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে