আরও ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

Post Image

শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কার ও পদ স্থগিত হওয়া ২৩ নেতাকর্মীকে দলে ফিরেয়েছে বিএনপি। রবিবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুর কবীর রিজভী।


বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়িয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমেদ, রাজবাড়ী জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও কালুখালী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি, চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগম ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সদস্য মোছা. শিল্পী খাতুন।


অন্যরা হলেন, মৌলভীবাজার জেলা ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আব্দুল হাকিম, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী, কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহতেশামুল আজিম, বগুড়া জেলাধীন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুল হায়দার রুমি, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম ও মুশফিকুর রহমান মদন।


এ ছাড়া সারিয়াকন্দি পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন, পৌর বিএনপির সদস্য সোহেল সরকার, শাহজাহান আলী, লুৎফর রহমান ও সাইফুল ইসলাম নিপুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।


এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ইতিপূর্বে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মদিনা আক্তার ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মতিন বকশের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।


অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ইতিপূর্বে সুনামগঞ্জ জেলাধীন বিশ্বম্বর উপজেলা বিএনপি কর্মী সৈয়দ রমিজ উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।


তবে আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির সংবাদ সম্মেলন

‌‌‘১৫ বছরে ছাত্রশিবিরের ২৩৬ নেতা-কর্মী গুমের শিকার’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

তিনবার ‘আলহামদুলিল্লাহ’ বলে যে সুখবর দিলেন রাশেদ খান

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন

চাঁদাবাজির মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৪

আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

সর্বাধিক পঠিত

অপরাধীদের র‍্যাংকিংয়ে মির্জা আব্বাস শীর্ষে থাকবেন

র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি: বাবর

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে ফেনী জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ সহিংসতার জন্ম দিয়েছে

বগুড়ায় প্রার্থিতা ফিরে পেলেন মান্না

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

তারেক রহমানকে নির্বাচনি বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

আরও ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

সরাসরি আইন লঙ্ঘনের পরও তারেক রহমানকে শোকজ করেনি ইসি