শিবির নেতাদের একযোগে ‘ধর শালারে’ পোস্ট; নেপথ্যে কী ?

Post Image
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একযোগে ‘ধর শালারে’ লিখে পোস্ট করছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। হঠাৎ করে একই সময়ে দেওয়া এসব পোস্ট নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

মঙ্গলবার (৩ জানুয়ারী) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে একযোগে ‘ধর শালারে’ ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেন শিবিরের নেতাকর্মীরা। কয়েক মিনিটের মধ্যেই এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়।

কারও মতে, এসব পোস্টে কাউকে ‘ধরার’ ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বিষয়টিকে নিছক কৌতুক বা হাস্যরস হিসেবেও দেখছেন। তবে শিবির নেতাদের ধারাবাহিক ও সমন্বিতভাবে একই বার্তা পোস্ট করায় বিষয়টি নিছক কাকতালীয় নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

এ বিষয়ে পোস্ট দেওয়া একাধিক শিবির নেতার সঙ্গে কথা বলেছে ঢাকা ভয়েস২৪। নাম প্রকাশে অনিচ্ছুক এসব নেতারা জানান, আজ রাতেই সংগঠনটির পক্ষ থেকে বড় কোনো ঘোষণা আসতে পারে। তারা ইঙ্গিত দিয়েছেন, এটি একটি পরিকল্পিত বার্তা এবং এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো বিষয় সামনে আনা হবে।

একাধিক সূত্র জানিয়েছে, শিবির রাষ্ট্রীয় পর্যায়ের কোনো প্রভাবশালী কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বা ‘মুখোশ উন্মোচনমূলক’ তথ্য প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। তবে ঠিক কাকে বা কী বিষয়ে ‘ধরার’ কথা বলা হচ্ছে, সে বিষয়ে এখনো সুস্পষ্ট করে কিছু জানানো হয়নি।

হঠাৎ করে এমন সমন্বিত অনলাইন তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, আসন্ন ঘোষণাটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘শাস্তি ভোগ করতে শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরতে হবে’

মুখে স্বীকার করেন না, কিন্তু যেসব আচরণ বলে দেয় আপনি প্রেমে পড়েছেন

দেওয়ালে ওসমান হাদির ছবি রেখে নিজ দফতর ছাড়লেন রাকসু জিএস আম্মার

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

আসামের বাঙ্গালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই

২২৮ জনকে নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন ফি ৫০ টাকা

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, যা চালু করতে যাচ্ছে মেটা

নতুন বন্ধু পাতানোর দিন আজ

সর্বাধিক পঠিত

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

দেওয়ালে ওসমান হাদির ছবি রেখে নিজ দফতর ছাড়লেন রাকসু জিএস আম্মার

বিচার বিভাগের স্বাধীনতা আসলে কোথায়, হাসনাতের প্রশ্ন

নারীদের জটিল রোগের মতোই ব্যয়বহুল পুরুষ বন্ধ্যাত্ব চিকিৎসা: গবেষণা

২৭ পদে চাকরি দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

নাশকতায় জড়িত সন্দেহে ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে

জুলাই নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ছয়জনের বিরুদ্ধে জিডি