শীত নিবারণে বিছানায় কয়লার আগুন, পুড়ে ছাই বৃদ্ধা

Post Image

শীত থেকে রক্ষা পেতে রাতে বিছানার পাশে মাটির তৈরি মালসায় কয়লার আগুন জ্বালিয়ে রাখার ঘটনায় অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন এক বৃদ্ধা নারী।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৪টার দিকে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের রুদ্রকর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধার নাম কামরুন নাহার (৮০)। তিনি ওই এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী। তার একমাত্র কন্যাসন্তান বিবাহিত ও অন্যত্র বসবাস করেন। ফলে বৃদ্ধা একাই বসবাস করতেন।

জানা গেছে, শীতের তীব্রতা কমাতে কামরুন নাহার বিছানার পাশে মাটির তৈরি একটি পাত্রে কয়লার আগুন জ্বালিয়ে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই পাত্র থেকে কয়লার আগুন বিছানায় পড়ে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে বিছানার ওপরেই পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার ওপর আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম কালবেলাকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের কন্যার কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাঁধনের ওপর হামলা: বাচ্চার কান্নায় ক্ষুব্ধ পরীমনি

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

২৭ পদে চাকরি দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলা খেলে কী কী উপকার পাওয়া যায়

চাকরি দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

২৭-২৮ আগস্ট বিরল চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

বৃষ্টি নামলেই কেন সবার খিচুড়ি খেতে মন চায়

সর্বাধিক পঠিত

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ডায়াবেটিক রোগীর করণীয়

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৪২টি

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট :হাসনাতকে স্পিকার

ডায়াবেটিসে কোন ফল খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন?

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলা খেলে কী কী উপকার পাওয়া যায়

কলেজ শাখা ছাত্রদল সভাপতির আঘাতে ২ পুলিশ সদস্য আহত

ওয়ালটনে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন