জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কমরউদ্দিনের বাড়িতে হামলা

Post Image

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কমরউদ্দিনের বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে। সেই সাথে লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

গত রোববার (৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে শহরের আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে৷ এ সময় দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন।

শহীদ কমরউদ্দিন বাঙ্গিরের মা জমেলা বেগম বলেন, পূর্ব শত্রুতার জেরে শহীদ কমরউদ্দিনের ভাগ্নে শিমুলকে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলার সময় ইমরান ও ইমনসহ কয়েকজন সহযোগী কুপিয়ে আহত করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে শহীদ কমরউদ্দিনের আধাপাকা বাড়ি ও বাড়িতে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এসময় বাধা দিতে গেলে স্থানীয় দুইজনকে মারধর করা হয়। এ সময় দুর্বৃ্ত্তরা বাড়িতে থাকা ৫০ হাজার টাকা লুট করে চলে যায়। পরে স্বজনেরা আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে গুরুতর আহত শিমুল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি প্রকাশ পেলে ঘটনা স্থল পরিদর্শনে গেলে স্থানীয় কয়েকজন বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে একটি তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরে ভাঙচুর করে ও নগদ টাকা লুটপাট করে।

বগুড়া সদর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, অভিযোগ সাপেক্ষে অভিযুক্তদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশের মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, আজ আর কোনো ঘটনা ঘটেনি। তবে আমার সতর্ক আছি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মুখে স্বীকার করেন না, কিন্তু যেসব আচরণ বলে দেয় আপনি প্রেমে পড়েছেন

দেওয়ালে ওসমান হাদির ছবি রেখে নিজ দফতর ছাড়লেন রাকসু জিএস আম্মার

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

আসামের বাঙ্গালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই

২২৮ জনকে নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন ফি ৫০ টাকা

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, যা চালু করতে যাচ্ছে মেটা

নতুন বন্ধু পাতানোর দিন আজ

এসএসসি পাসেই ৬৪ জেলায় চাকরি দেবে পুলিশ, আবেদন শুরু ১৩ অক্টোবর

সর্বাধিক পঠিত

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

লেবু পানি কি ওজন কমাতে সাহায্য করে? জানালেন পুষ্টিবিদরা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

ইনুর বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা

হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

সকালে চিয়া সিড খাওয়া নিয়ে চিকিৎসকের দেয়া এই তথ্য জানেন তো?

বিচার বিভাগের স্বাধীনতা আসলে কোথায়, হাসনাতের প্রশ্ন

দেওয়ালে ওসমান হাদির ছবি রেখে নিজ দফতর ছাড়লেন রাকসু জিএস আম্মার

নারীদের জটিল রোগের মতোই ব্যয়বহুল পুরুষ বন্ধ্যাত্ব চিকিৎসা: গবেষণা