চাঁদার দাবিতে দলিল লেখকের ওপর হামলা, প্রাণনাশের অভিযোগ

Post Image

সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় এক দলিল লেখকের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ মুরাদপুর জামালিয়া দরবার শরিফ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. আব্দুস সালাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই ব্যক্তি—রিফাত (২০) ও জসিম উদ্দীন (৫৫)—তার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবি পূরণ না করলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রিফাত ও জসিমের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল অতর্কিতভাবে সালামের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তার গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত আব্দুস সালাম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলায় দুইজনের নাম উল্লেখসহ আরও ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালেও অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। চাঁদা দাবির হুমকিসংবলিত একাধিক মোবাইল ফোন রেকর্ডিং তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, দলিল লেখকের ওপর হামলার একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সকালে চিয়া সিড খাওয়া নিয়ে চিকিৎসকের দেয়া এই তথ্য জানেন তো?

মাত্র ১ মাসে পাঁচ কেজি ওজন কমানোর সহজ পদ্ধতি

নাশকতায় জড়িত সন্দেহে ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে

নিয়োগ দিচ্ছে ওয়ালটন, ২০ বছর হলেই আবেদন

ওজন কমানোর ওষুধ সেবন করে নিজের ক্ষতি করছেন না তো?

বাঁধনের ওপর হামলা: বাচ্চার কান্নায় ক্ষুব্ধ পরীমনি

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

২৭ পদে চাকরি দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন