প্রবাসীদের বৌকে নিয়ে কটূক্তি করা সেই টিকটকারকে ফলো করেন তারেক রহমান

Post Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক এক মিটআপকে (২৪ জানুয়ারি) ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে এক টিকটকারকে প্রকাশ্যে উৎসাহ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্ক দানা বেঁধেছে।


অনুষ্ঠানের একটি অংশে আলোচিত ওই টিকটকারকে উদ্দেশ করে তারেক রহমানের বলা “I follow you a lot” মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ উঠেছে, ওই টিকটকার পূর্বে একাধিক ভিডিওতে প্রবাসী বাংলাদেশিদের স্ত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন।


এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তারেক রহমানের উদ্দেশে রোববার রাতে (২৫ জানুয়ারি) একটি খোলা চিঠি প্রকাশ করেন। চিঠিতে তিনি বলেন, 'এমন একজন কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে উৎসাহ দেওয়া শুধু প্রবাসী বাংলাদেশিদের নয়, বরং দেশের নারীসমাজের প্রতিও চরম অবমাননাকর'।


চিঠিতে আরও উল্লেখ করা হয়, 'রিল ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতাদের সমাজে বড় ধরনের প্রভাব রয়েছে। সে কারণে এ ধরনের বক্তব্য দেওয়া ব্যক্তিদের উৎসাহিত করা অনভিপ্রেত এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। ঘটনার জন্য তারেক রহমানের দুঃখ প্রকাশ করা উচিত' বলেও দাবি জানান তিনি।


এদিকে এই ইস্যুতে মূলধারার গণমাধ্যম, সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রতিবাদকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই নীরবতাকে “দ্বিমুখী মানসিকতার বহিঃপ্রকাশ” বলে মন্তব্য করছেন।


ঘটনাটি ঘিরে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে পক্ষে-বিপক্ষে তীব্র আলোচনা চললেও, এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা

হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

কমলো জ্বালানি তেলের দাম

ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট :হাসনাতকে স্পিকার

বিচার বিভাগের স্বাধীনতা আসলে কোথায়, হাসনাতের প্রশ্ন

আজ বিশ্ব ঘুম দিবস

সর্বাধিক পঠিত

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন হাসপাতালে ভর্তি

যারা জনগণের টাকা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না: জামায়াত আমির

হত্যা মামলায় সীমান্তের ২ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

তৃতীয় বিয়ে করায় স্বামীকে শিকলে বেঁধে রাখলেন স্ত্রী

চোখ, লিভার ও দেহের সুস্থতায় গাজর

ডিআরইউর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অর্ধশত বকুল গাছে আগুন

মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে মানা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় তারেক রহমানের শোক

সাদাপাথর লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান আলমগীর গ্রেফতার