শীতে কুসুম গরম পানি পানের বিভিন্ন উপকারিতা

Post Image

শীতকালে ভাইরাস সংক্রমণের কারণে ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা ইত্যাদি হয়ে থাকে। এ ধরনের সমস্যায় শীতের সকালে কুসুম গরম পানি পান করতে পারেন। এতে স্বস্তি মিলবে। অতিরিক্ত ঠান্ডায় শরীরের তাপমাত্রা কমে হাইপোথার্মিয়াও হতে পারে। আবার তীব্র শীতে অনেকের হাতের আঙুল নীল হয়ে যায়। কুসুম গরম পানি পান করলে শীতেও অনেকটা ভালো থাকতে পারবেন। 

কুসুম গরম পানি পানের বিভিন্ন উপকারিতা:

•    শীতে শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে কুসুম গরম পানি সাহায্য করে। তাই দিন শুরু করুন কুসুম গরম পানি দিয়ে। 

•    শীতকালে অনেকের হজমশক্তি কমে যায়। কুসুম গরম পানি পান করলে হজমপ্রক্রিয়া সহজ হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। পেট ফাঁপা কিংবা অ্যাসিডিটির মতো সমস্যা কমাতেও সাহায্য করে কুসুম গরম পানি।

•    শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে কুসুম গরম পানি। এটি কিডনি ও লিভার সুস্থ রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, রক্ত পরিষ্কার এবং রক্তসঞ্চালন বাড়াতেও ভূমিকা রাখে কুসুম গরম পানি। 

•    যারা ওজন কমাতে চান তারা কুসুম গরম পানি পান করতে পারেন। এতে  মেটাবলিজম বাড়বে এবং ক্যালরি ব্যয় হবে। 

•    শীতে দাঁতের সমস্যা ও ব্যথা বাড়ে। কুসুম গরম পানি দিয়ে কুলি করলে দাঁত ও মাড়ির সংক্রমণের ঝুঁকি কমে।

•    শীতে মাথাব্যথা, গলাব্যথা বাড়ে এবং নাক বন্ধ হয়ে যায়। এ ধরনের সমস্যায় কুসুম গরম পানি পানে উপকার পাবেন।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বৃষ্টি নামলেই কেন সবার খিচুড়ি খেতে মন চায়

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, কাজ কারখানায়

চুরির মামলায় জামিন পেলেন অভিনেত্রী রূপা

ওয়ালটনে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

ডায়াবেটিস কী, কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়?

ইবনে সিনায় চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

প্রতিদিন টক দই খেলে মিলতে পারে যে ১০ উপকার

সর্বাধিক পঠিত

ইবনে সিনায় চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

পপুলার ফার্মায় নিয়োগ, সাপ্তাহিক ২ দিন ছুটি

৩০০ পদে জনবল নিবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

এইচএসসি পাসেই চাকরি দেবে তিতাস গ্যাস, আবেদন শেষ ২১ আগস্ট

হিন্দুত্ববাদীরা তাজমহল ভেঙে কবে মন্দির বানাবে-মাহমুদুর রহমান

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ডায়াবেটিক রোগীর করণীয়

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৪২টি

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ