১১ দলীয় জোট টেন্ডারবাজ-মাদক সম্রাটদের কাছ দায়বদ্ধ না: হাসনাত

Post Image

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগের নেতারা নির্বাচনের জন্য টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মাদক সম্রাটদের ওপর নির্ভর করতো। আর ১১ দলীয় জোট সাধারণ জনগণের ওপর নির্ভর করি। আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে, আমরা কিছু করলে জনগণের আদালতে দাঁড়াতে হবে। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক সম্রাটদের কাছ থেকে আমরা টাকা খাইনি তাই এসব অবৈধ ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ না। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল দেবিদ্বার উপজেলার মোহনপুর ৫নং ওয়ার্ড আয়োজিত একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা আমার পক্ষে প্রতিদিন কমপক্ষে ১০টি ভোট চাইবেন। আগামী ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে আপনারা সবাইকে নিয়ে ভোট দিতে যাবেন। নির্বাচনে দুটি ভোট দেবেন, একটি ‘শাপলাকলি’ আরেকটি ‘হ্যাঁ’ ভোট। পরবর্তী বাংলাদেশের বিনির্মাণ ‘হ্যাঁ’ ভোটের ওপর নির্ভর করে গড়ে উঠবে।

হাসনাত আরও বলেন, ১২ তারিখ ইনশাআল্লাহ মাদকসম্রাটের শেষ দিন, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে তাদের তাদের মাদকের শেষ দিন হয়ে যাবে। দেবিদ্বারে হাসনাত আব্দুল্লাহ ও মাদকসম্রাট এক সঙ্গে থাকতে পারেনা। ১২ তারিখ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মাদককারবারি ও মাদকের সঙ্গে জড়িত সবার চূড়ান্ত পরিণতি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেবিদ্বারে অনেক চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক ব্যবসায়ী পাগল হয়ে আছে তারা কীভাবে জীবন চালাবে সে টেনশনে। যাদের কর্ম করে খাওয়ার অভ্যাস নাই, যারা এভাবে মেল মিটিং এ ধান্দাপাতি করে খাইছেন তাদের অভ্যাস হয়ে গেছে তারা লজ্জা না রেখে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি: বিএনপি নেতা

ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহকারীর চাকরি না পেয়ে পদত্যাগ করলেন ছাত্রদলের দুই নেতা

‘সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, তবে নষ্ট পচে যাওয়া মানুষ’

শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাতেই রাখতে হবে: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

‘শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটিকে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না’

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আগে হাসিনার প্রত্যাবর্তন চান নাহিদ

সর্বাধিক পঠিত

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার

মহিলা জামায়াতের মানববন্ধনে নারী ও শিশু নির্যাতনের বিচার নিশ্চিতের দাবি

পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে : হাসনাত

১১ দলীয় জোট টেন্ডারবাজ-মাদক সম্রাটদের কাছ দায়বদ্ধ না: হাসনাত

আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় যোগ দেবেন তারেক রহমান

নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নেব: মঞ্জু

পিরোজপুর-১ আসনে এগিয়ে মাসুদ সাঈদী

মির্জা আব্বাসকে শপথ থেকে বিরত রাখার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে অব্যাহতি

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে