১৮ কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো ছাত্রদল

Post Image

নোয়াখালীর জেলা শহরে থেকে ১৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল। এ অবস্থায় কিশোর গ্যাং এর মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা অভ ১৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের নোয়াখালী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটির সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তারা এ উদ্যোগ নিয়েছেন।

নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, কিশোর গ্যাংয়ের আদলে ছাত্রলীগ সংগঠিত হচ্ছে। জেলায় একাধিক কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। আমরা চাই পুলিশ আইনগত ব্যবস্থাগ্রহণ করুক।

নোয়াখালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, কিশোর গ্যাং এর মিছিল থেকে ছাত্রদলের হাতে আটক ১৮ জনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ১১ জন

সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ১১ জন

‘রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, যেখানে গেলে চাকরি পাবে সেটা বলে দেব’

সৌদি জাতীয় দিবসের সংবর্ধনায় ডা. শফিকুর রহমান, বাদশাহকে শুভেচ্ছা চিঠি হস্তান্তর

ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

৭ মাসেই ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের পথে সরকার: শিবির সভাপতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

তেলের দাম বাড়তেই ভাইরাল রাশেদ খানের সেই পুরোনো পোস্ট

সর্বাধিক পঠিত

সংকট সমাধান না হলে মন্ত্রীদের দায়িত্ব ছাড়ার আহ্বান

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

খালেদা জিয়ার শোকবইয়ে পাকিস্তানি নেতা ফজলুর রহমানের স্বাক্ষর

বঞ্চিত হচ্ছেন এমপিরা সংসদে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ

প্রধান নির্বাচন কমিশনকে পাটওয়ারীর কড়া হুঁশিয়ারি

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

মানুষের আইনের কবর রচনা করে কোরাআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের