নারী কর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেব না: জেলা জামায়াতের আমির

Post Image

নারী কর্মীদের ওপর হামলা হলে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন টাঙ্গাইল-৫ সদর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোট। এ সময় জেলার বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর নারী ও পুরুষ কর্মীদের ওপর হামলার অভিযোগ করেন ১১ দলের সমর্থিত জোট প্রার্থী আহসান হাবীব মাসুদ।

তিনি বলেন, এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। সমাজের সব শ্রেণির মানুষ তাদের পাশে রয়েছে। ভোটাররা সমর্থন দিচ্ছেন। হিন্দু ভোটাররাও সমর্থন দিচ্ছেন। সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি চাই না।

দলের নারী কর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে তিনি আরও বলেন, নারীদের ওপর হামলা হলে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না। কাকুয়া ইউনিয়নে জামায়াতের সম্মেলনে হামলা এবং বিভিন্ন এলাকায় অফিস করতে না দেয়ার অভিযোগও করেন তিনি। 

এছাড়া সংবাদ সম্মেলনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচিত হলে চরাঞ্চলকে শিল্পনগরী গড়ে তোলা এবং টাঙ্গাইল থেকে মাদক নির্মূলের প্রতিশ্রুতি দেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি