নির্বাচনী খরচ না পেয়ে দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

Post Image


পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে পোস্ট দিয়ে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সুলতানা রাজিয়া নামের এক নেত্রী। নির্বাচনি সেন্টারের খরচ না পেয়ে হতাশ হয়ে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি তার এ সিদ্ধান্তের কথা জানান।


সুলতানা রাজিয়া নেছারাবাদ উপজেলা মহিলা দলের সদস্য এবং জিয়া সংস্কৃতিক সংগঠন (জিসাস) পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব। তিনি পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের জলাবাড়ি, সুটিয়াকাঠি ও গুয়ারেখা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির ৩ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‌‘জলাবাড়ি, সুটিয়াকাঠি, গুয়ারেখা ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। সামর্থ্য অনুযায়ী খরচ করেছি। আর ক্ষমতা নাই। কারও কোনো সহযোগিতা পাইনি।’


এ বিষয়ে সুলতানা রাজিয়া বলেন, ‘আমি নিজের টাকা-পয়সা খরচ করে নির্বাচন পরিচালনার কাজ করেছি। এখন আর পারছি না। আমাদের কোনো খরচ দেওয়া হচ্ছে না। তাই অত্যন্ত কষ্টের সঙ্গে স্বেচ্ছায় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। তবে যতদিন বেঁচে আছি, বিএনপি করে যাবো।’


জানতে চাইলে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন তালুকদার বলেন, ‘সে সৈকত সাহেবের লোক। আমি এতো পারি না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশিবির ও ছাত্রদলের কমন শক্র ফ্যাসিস্ট হাসিনা: সাদিক কায়েম

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না’

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি

বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল

আমির হামজার তাফসির মাহফিলে প্রশাসনের নিষেধাজ্ঞা, ১৪৪ ধারার মধ্যেই আয়োজনের ঘোষণা

দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, সংসদে ক্ষোভ জানালেন বিএনপির এমপি

দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, সংসদে ক্ষোভ জানালেন বিএনপির এমপি

সর্বাধিক পঠিত

নির্বাচনী খরচ না পেয়ে দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

‘ভুয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা আ.লীগের বি টিমের’

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

‎গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, দুই থানার ঠেলাঠেলি

এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ, আমরা সেটা স্বীকার করি: রাশেদ খাঁন

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

এনসিপির হয়ে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বেকার ভাতা দিয়ে যুবকদের অপমান করতে চাই না: জামায়াত আমির