বেকার ভাতা দিয়ে যুবকদের অপমান করতে চাই না: জামায়াত আমির

Post Image


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের আমরা কোনো বেকার ভাতা দেবো না। আমাদের যুবকেরা বেকার ভাতা চায় না। বেকার ভাতা দিয়ে তাদের অপমান করতে চাই না। আমাদের যুবকেরা তাদের দক্ষতার যোগ্যতার স্বীকৃতি চাই, তারা হাতে হাতে কাজ চায়।


অমরা কথা দিচ্ছি প্রত্যেক যুবকের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল ময়দানে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


শফিকুর রহমান বলেন, ‘মা-বোনদের জন্য এমন বাংলাদেশ আমরা গড়ে তুলব, যেখানে আপনাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই। কোনো জালিম আপনাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না।


আর যদি তাকাই তার চোখ তুলে ফেলা হবে। মা-বোনেরা আমাদের ইজ্জতের গর্বের ঠিকানা। তাদের ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে, অসুরের চোখ দিয়ে তাকাবে তাদের প্রতিহত করা হবে।’


তিনি আরো বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।


এগারোটি দল এক হয়েছি দুর্নীতিকে লালকার্ড দেখানোর জন্য। মানুষ কষ্ট করে কাজ করে খায় আর এক শ্রেণির লোক গিয়ে তাদের কাছে চাঁদা চায়। তাদের সর্তক করে বলছি, এগুলো ছেড়ে দিয়ে হালাল রুটি-রুজির ব্যবস্থা করুন। প্রয়োজনে ভিক্ষা করো তবু তারো কাছে চাঁদা চাওয়ার দরকার নেই। ভিক্ষা করা হারাম নয়, চাঁদা চাওয়া হারাম।


তাই হারাম ছেড়ে দাও। বক্তব্য শেষে জামায়াতের আমির ঝিনাইদহের চারটি আসনের দলের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।


জেলা জামায়াতে আমির আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে  সভায় আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলর সিবগাতুল্লাহ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশিবির ও ছাত্রদলের কমন শক্র ফ্যাসিস্ট হাসিনা: সাদিক কায়েম

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না’

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি

বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল

আমির হামজার তাফসির মাহফিলে প্রশাসনের নিষেধাজ্ঞা, ১৪৪ ধারার মধ্যেই আয়োজনের ঘোষণা

দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, সংসদে ক্ষোভ জানালেন বিএনপির এমপি

দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, সংসদে ক্ষোভ জানালেন বিএনপির এমপি

সর্বাধিক পঠিত

নির্বাচনী খরচ না পেয়ে দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

‘ভুয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা আ.লীগের বি টিমের’

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

‎গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, দুই থানার ঠেলাঠেলি

বেকার ভাতা দিয়ে যুবকদের অপমান করতে চাই না: জামায়াত আমির

এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ, আমরা সেটা স্বীকার করি: রাশেদ খাঁন

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

এনসিপির হয়ে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী