আমির হামজার তাফসির মাহফিলে প্রশাসনের নিষেধাজ্ঞা, ১৪৪ ধারার মধ্যেই আয়োজনের ঘোষণা

Post Image

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি না দিয়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে প্রশাসনের এমন সিদ্ধান্তের পরও জামায়াতে ইসলামী মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাহফিলের অনুমতি না-দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর করা তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল জেলা পুলিশ সুপারের কাছে। তবে সে আয়োজনের অনুমতির আবেদনটি এখনো অনুমোদন দেওয়া হয়নি। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়। এ কারণে মাহফিলের অনুমতি দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মাহফিলের আয়োজক মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী জানান, তিনি গত ২৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। সে সময় প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছিল এবং পরে অনুমতিপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে এখনো লিখিত অনুমতি পাননি তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টায় ভূষণ স্কুল মাঠে এ মাহফিল আয়োজনের পরিকল্পনা করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে থাকার কথা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মতিয়ার রহমানের।

এদিকে একই সময় ও স্থানে ‘সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্র-জনতা’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে ইজিবাইকে মাইক লাগিয়ে শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচির প্রচার চালানো হয়। অন্যদিকে তাফসির মাহফিল সফল করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। দুটি কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে শহরে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা। সেখানে তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তাফসির মাহফিল বানচালের চেষ্টা করছে।

প্রশাসন যে সিদ্ধান্তই গ্রহণ করুক, তারা মাহফিল আয়োজন করবেন। এমনকি ১৪৪ ধারা জারি করা হলেও মাহফিল বাস্তবায়ন করা হবে বলে সম্মেলনে তারা ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, সাবেক আমির মাওলানা ওলিউর রহমান, উপজেলা সেক্রেটারি লুৎফর রহমানসহ দলীয় নেতাকর্মীরা। লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হক মোল্লা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, একই স্থানে দুটি পক্ষের কর্মসূচি নিয়ে পরিস্থিতি বিবেচনা করে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশিবির ও ছাত্রদলের কমন শক্র ফ্যাসিস্ট হাসিনা: সাদিক কায়েম

নুসরাত তাবাসসুমের বাড়িতে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম

‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না’

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি

বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল

আমির হামজার তাফসির মাহফিলে প্রশাসনের নিষেধাজ্ঞা, ১৪৪ ধারার মধ্যেই আয়োজনের ঘোষণা

দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, সংসদে ক্ষোভ জানালেন বিএনপির এমপি

দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, সংসদে ক্ষোভ জানালেন বিএনপির এমপি

সর্বাধিক পঠিত

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

‘ভুয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর পক্ষে ন্যারেটিভ তৈরির চেষ্টা আ.লীগের বি টিমের’

‎গণভবনের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, দুই থানার ঠেলাঠেলি

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা

নির্বাচনী খরচ না পেয়ে দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ, আমরা সেটা স্বীকার করি: রাশেদ খাঁন

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

এনসিপির হয়ে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বেকার ভাতা দিয়ে যুবকদের অপমান করতে চাই না: জামায়াত আমির