যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা

Post Image

গাজীপুরের টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা মো. আশিকুল ইসলাম অনিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অনিক গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্ত্রী ফারজানা আক্তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ১১(গ)/৩০ ধারায় মামলা করেন। অভিযোগে বলা হয়, যৌতুকের দাবিতে তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়েছে।

আদালতের নির্দেশে অভিযোগটি টঙ্গী পশ্চিম থানা পুলিশ মামলা রুজু করে। পরে রোববার মধ্যরাতে প্রধান আসামি আশিকুল ইসলাম অনিককে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, আদালতের নির্দেশে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়। মো. আশিকুল ইসলাম অনিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী