জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ

Post Image

জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোটকেন্দ্র দখল বা ভয় দেখিয়ে মানুষকে সরানোর চেষ্টা করলে তা ব্যর্থ হবে বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জনগণ ভোটকেন্দ্র পাহারা দেবে এবং তাদের প্রকৃত প্রতিনিধিকে বিজয়ী করবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত রাজধানীর ভাটারা থানা এলাকায় শাপলাকলির পক্ষে ভোট চাইতে যান নাহিদ ইসলাম। এরপর ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি নির্বাচনী পথসভা নিয়ে বাঁশতলা থেকে রামপুরা ব্রিজের দিকে যান তাঁরা।

নাহিদ ইসলামের আজ রামপুরা উত্তর ও দক্ষিণে নির্বাচনী প্রচার চালানোর কথা রয়েছে। এই আসনটি ঢাকার রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের কিছু অংশ নিয়ে গঠিত।

নাহিদ ইসলাম বলেন, তারা পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতিকে ‘না’ বলবেন এবং ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলবেন। নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে নিয়ে আসার জন্য নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথাও বলেন তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, এবারের নির্বাচন ১৬ বছরের ‘ফ্যাসিবাদী শাসনের’ পর প্রথম নির্বাচন এবং এটি একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার সুযোগ।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছে কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বরং গণতন্ত্র, সাম্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য।

এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নয়, বরং রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন বলেন নাহিদ ইসলাম।

এনসিপির এই নেতা বলেন, জনগণের সঙ্গে মিশে কাজ করেছি। এই এলাকার মানুষ আমাকে চেনে। ঢাকা-১১ আসনে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট, গ্যাস ও বিদ্যুৎ–সংকটসহ নানা সমস্যা বিরাজ করছে বলেন নাহিদ ইসলাম। এগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

১০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে সংসদে যাবে, সরকার গঠন করবে এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে জানান নাহিদ ইসলাম।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় নাম, কর্তৃপক্ষ বলছে, ‘তথ্যগত ত্রুটি’

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ‘বর্ডার কিলিং’ ও মোদিবিরোধী সেকশন উধাও

প্রদর্শনীতে মুজিব থাকলেও শহীদ জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ, আমরা সেটা স্বীকার করি: রাশেদ খাঁন

শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?

‘ভারতকে ভয় পেয়েই কি ফেলানী ও মোদিবিরোধী আন্দোলনের ছবি সরানো হয়েছে?’

‘বর্তমান সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে’

সর্বাধিক পঠিত

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী

পোস্টাল ব্যালটের ডিজাইনারদের শাস্তির আওতায় আনার দাবি বিএনপির

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপির দরজা খোলা: নাসীরুদ্দীন

আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই : মামুনুল হক

নিজামীপুত্র নাদিমসহ আরও যারা এনসিপিতে যোগ দিলেন

ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী,ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ

জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ

পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে : হাসনাত