বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপির দরজা খোলা: নাসীরুদ্দীন

Post Image

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফাঁকা আসনগুলো দল, জোট, এবং বিএনপি-জামায়াতের আগ্রহী বিদ্রোহী প্রার্থীদের জন্য ফাঁকা রাখা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণার আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে যে, তারা বিএনপি এবং জামায়াতে ইসলামী—উভয় দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন দিতে প্রস্তুত। তবে যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করেন এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ বজায় রাখেন তাদের মনোনয়ন দেওয়া হবে।

বুধবার সকালে (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রথম ধাপে আমরা ১২৫ জন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছি।

দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আহমেদ এনসিপির প্রার্থী হবে কি না এই প্রশ্নের বিষয়ে তিনি বলেন, 'তারা এখনো পদত্যাগ করেনি। পদত্যাগ করলে এর উত্তর দেওয়া যাবে।'

বিএনপি-জামায়াতের বিদ্রোহীদের বিষয়ে নাসীরুদ্দীন বলেন, 'দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে তাদেরকে মনোনয়ন দেব। জামায়াতের যারা বিদ্রোহী তাদেরকেও মনোনয়ন দেব।

তাছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সঙ্গে যোগাযোগ কানেকশন আছে, সংসদে প্রতিনিধিত্ব করতে চান তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

অন্য দলের বিদ্রোহীরা কতজন যোগাযোগ করেছেন- এমন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, 'সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে অনেকেই যোগাযোগ করছেন। দেখেন না মাঠে আগুন জ্বলা বন্ধ হয়েছে মানে যোগাযোগ শুরু করেছে। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রদর্শনীতে মুজিব থাকলেও শহীদ জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ, আমরা সেটা স্বীকার করি: রাশেদ খাঁন

শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?

‘ভারতকে ভয় পেয়েই কি ফেলানী ও মোদিবিরোধী আন্দোলনের ছবি সরানো হয়েছে?’

‘বর্তমান সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে’

দলীয় আইজিপি হওয়ার চেয়ে পোশাক খুলে বিএনপি করেন: মনিরা শারমিন

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

সর্বাধিক পঠিত

তারেক রহমানের নিরাপত্তা হতে হবে বেহুলার বাসরঘরের মতো: রিজভী

হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী

আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই : মামুনুল হক

ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী,ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপির দরজা খোলা: নাসীরুদ্দীন

পোস্টাল ব্যালটের ডিজাইনারদের শাস্তির আওতায় আনার দাবি বিএনপির

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ