সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা হতাহতের ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

Post Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা হতাহতের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে একজন র‌্যাব কর্মকর্তা নিহত ও  আরও ৩ জন র‌্যাব সদস্য  আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। এমতাবস্থায়, আমি সন্ত্রাসীদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, “সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। এসময় দুষ্কৃতকারীরা র‌্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।”

সন্ত্রাসীদরে গুলিতে নিহত কর্মকর্তা ডিএডি মো. মোতালেব -এর রুহের মাগফেরাত কামনা, নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান গোলাম পরওয়ার। আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন। 

তিনি আরও বলেন,  এই ঘটনা থেকে স্পষ্ট হয়েছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য র‌্যাব সদস্যদের উপর হামলা চালিয়েছে। তাই প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ জাতীয় সন্ত্রাসী কর্মকান্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘বর্তমান সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে’

দলীয় আইজিপি হওয়ার চেয়ে পোশাক খুলে বিএনপি করেন: মনিরা শারমিন

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

‘সরকারদলীয় সংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয় দিচ্ছে প্রশাসন’

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের অবস্থান, পুলিশি বাধায় ‘ধাক্কাধাক্কি’

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা

সর্বাধিক পঠিত

মন্ত্রিপরিষদে জায়গা পাননি মির্জা আব্বাস, মঈন খানসহ বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

গাজীপুরে বিএনপি প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই : মামুনুল হক

সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা হতাহতের ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

তারেক রহমানের নিরাপত্তা হতে হবে বেহুলার বাসরঘরের মতো: রিজভী

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী

ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী,ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুলের মেয়ে

স্বাস্থ্যসেবায় বেতনের টাকা দেওয়ার ঘোষণা জামায়াত এমপির