জরুরি সংবাদ সম্মেলনে নেই স্বরাষ্ট্র উপদেষ্টা-সচিব

Post Image


 দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার (২১ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। তবে এতে উপস্থিত নেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া সংবাদ সম্মেলনে ছিলেন না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিও।


রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে এ চিত্র দেখা গেছে।


সাধারণত মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলাবিষয়ক ব্রিফিং দেন। তার অনুপস্থিতিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বা স্বরাষ্ট্র সচিব এ দায়িত্ব পালন করেন। কিন্তু এই ব্রিফিংয়ে তাদের কেউ উপস্থিত ছিলেন না। পরিবর্তে ব্রিফিংয়ে অংশ নেন বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্ণেল মুস্তাফিজুর রহমান, ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম এবং পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।


এদিকে শনিবার (২০ ডিসেম্বর) শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্তে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর কাছে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এই সময়ের মধ্যে তারা যদি জবাব দিতে ব্যর্থ হন, তাহলে তাদের পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ।




এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ

১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

ট্রাম্পের পা ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

রাজধানীতে চাঁদা না দেওয়ায় নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজারকে গুলি

চাঁদাকে কি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

চাঁদামুক্ত করতে চাওয়ায় বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে কন্যাশিশুর জন্ম, নাম রাখা হলো খালেদা

রুমমেটকে হত্যার পর ৭ টুকরা, শাহিনের দায় স্বীকার

এবার ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রস্তাব

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি