হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের

Post Image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এ ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।


জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণ-আন্দোলনের বিশিষ্ট নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত।


তিনি উল্লেখ করেন, গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি মৃত্যুবরণ করেন।


বিবৃতিতে ভলকার তুর্ক দেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিশোধ কেবল বিভেদকে আরো গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে।’


জাতিসংঘ মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হাদির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে

ব্রাজিল টানা ভারী বৃষ্টিতে বন্যায়: নিহত ১৪, নিখোঁজ প্রায় ৪৫

ভারতে মাঝ আকাশে নিয়ন্ত্রণ হরিয়ে বিধ্বস্ত এয়ার অ্যাম্বুল্যান্স, নিহত ৭

১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার করল শিলিগুড়ির হোটেল মালিকরা

১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার করল শিলিগুড়ির হোটেল মালিকরা

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

সর্বাধিক পঠিত

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

ন্যাটোতে আক্রমণ করতে পারে রাশিয়া : হুঁশিয়ারি জার্মান প্রতিরক্ষা প্রধানের

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

‘এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পাকিস্তানে দ্বিতীয় ‘ফিল্ড মার্শাল’ হচ্ছেন বর্তমান সেনাপ্রধান

হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের

ফের যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-আফগানিস্তান

এপস্টেইন কাণ্ডে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির প্রধান নিয়োগে ক্ষোভ