১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার করল শিলিগুড়ির হোটেল মালিকরা

Post Image


বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ‘বাংলাদেশি বয়কট’ সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতের শিলিগুড়ির হোটেল মালিকরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানায় শিলিগুড়ির হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। এই ঘোষণার ফলে প্রায় ১৩ মাস পর আবারও বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির সব হোটেলের দরজা খুলে গেল।


এদিন গ্রেটার শিলিগুড়ির হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সংগঠন যুগ্ম সম্পাদক উজ্জল ঘোষ বলেন, ২০২৪ সালের ৯ ডিসেম্বর থেকে আমরা বাংলাদেশি নাগরিকদের শিলিগুড়িতে হোটেলে রুম দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। ভারতের পতাকাকে যেভাবে অপমান করা হয়েছিল এবং আমাদের দেশ নিয়ে উত্তেজক বক্তব্য দেওয়া হচ্ছিল তার প্রতিবাদে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরও মানবিকতার খাতিরে যারা মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসায় আসবে, তাদের কিছু কিছু হোটেলে রাখার ব্যবস্থা করা হয়।


তিনি আরও বলেন, সম্প্রতি আমরা দেখেছি, ভারত সরকার বাংলাদেশে সব ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। সে কারণে আমরাও বাংলাদেশি বয়কটের ঘোষণা দিয়েছিলাম।


উজ্জল ঘোষ আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন হয়েছে। এরপর সেখানে গণতান্ত্রিক একটি সরকার শপথ নিয়েছে। শপথ নেওয়ার পর আমরা দেখতে পারছি, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি সুসম্পর্ক গড়ে ওঠার দিকে এগোচ্ছে। তার ফলে ভারত থেকে বাংলাদেশিদের ফের ভিসা দেওয়া চালু হয়েছে। আমাদের কাছে খবর এসছে, নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশে যাওয়া মিতালী এক্সপ্রেস ট্রেনটি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশ বয়কটের ডাক দিয়েছিলাম, সেই বয়কটটা তুলে নিচ্ছি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার করল শিলিগুড়ির হোটেল মালিকরা

১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার করল শিলিগুড়ির হোটেল মালিকরা

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

শিক্ষার্থীদের বিক্ষোভ আবারও উত্তাল ইরান

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আমদানি পণ্যের ওপর ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ শুল্ক করার ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী?

থাইল্যান্ডে প্রাণঘাতী ভাইরাস সংক্রমণে ৭২ বাঘের মৃত্যু

সর্বাধিক পঠিত

সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে আফগানিস্তান- পাকিস্তান

কাশ্মিরে যুদ্ধবিরতি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মতবিরোধ

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, পাকিস্তানের নিন্দা ও সমবেদনা

আবারও বাড়ল স্বর্ণের দাম

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

ন্যাটোতে আক্রমণ করতে পারে রাশিয়া : হুঁশিয়ারি জার্মান প্রতিরক্ষা প্রধানের

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

‘এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

পাকিস্তানে দ্বিতীয় ‘ফিল্ড মার্শাল’ হচ্ছেন বর্তমান সেনাপ্রধান