এপস্টেইন কাণ্ডে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

Post Image


কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত তদন্তে মার্কিন কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। হাউজ ওভারসাইট কমিটির আদেশ অমান্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে ‘কংগ্রেস অবমাননার’ প্রস্তাব পাসের কয়েক দিন আগেই এই সিদ্ধান্তের কথা জানানো হলো।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রায় ৪৩ বছর পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেশনাল প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন।


সোমবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।


তবে তদন্তের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ক্লিনটন দম্পতি। তাদের দাবি, এ তদন্ত রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্তা করার একটি কৌশল মাত্র। বিল ক্লিনটন অতীতে জেফরি এপস্টেইনের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করলেও তার সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।


এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের ব্যক্তিগত জেট ব্যবহারে বিল ক্লিনটনের ভ্রমণের রেকর্ড এবং কিছু পুরোনো ছবি প্রকাশ করেছে। প্রকাশিত ছবিগুলোতে বিল ক্লিনটনকে এপস্টেইনের সঙ্গে এবং তার মালিকানাধীন একটি রিসোর্টে দেখা যায়। একটি ছবিতে তাকে সুইমিং পুলে এবং অন্য একটি ছবিতে হট টাবে শুয়ে থাকতে দেখা গেছে।


এপস্টেইন কাণ্ডকে ঘিরে নতুন করে আলোচনার মধ্যে ক্লিনটন দম্পতির এই সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজ অবরোধে তেলের আরও বাড়ল দাম

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছর বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

হরমুজ অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো

ইরানের উপসাগরীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু

অস্ট্রেলিয়ায় ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

২১ ঘণ্টার বৈঠকে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

সর্বাধিক পঠিত

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব, তুরস্কসহ আরও ৭ দেশ

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির