পাকিস্তানে দ্বিতীয় ‘ফিল্ড মার্শাল’ হচ্ছেন বর্তমান সেনাপ্রধান

Post Image

মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়, জেনারেল আসিম মুনিরের উজ্জ্বল সামরিক নেতৃত্ব, সাহসিকতা এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতি অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি দেওয়া হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারতের বিপক্ষে যুদ্ধে অপারেশন বুনিয়ান-উন মারসুস চলাকালে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং শত্রুদের পরাস্ত করতে সর্বোত্তম কৌশল ও সাহসিকতার জন্য তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

এদিকে, এমন বিরল পদোন্নতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে আসিম মুনির পাকিস্তানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে বেসামরিক শহীদ ও প্রবীণদের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, ফিল্ড মার্শাল সম্মাননা পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এটি কোনো ব্যক্তিগত সম্মান নয়, এটি পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য।

আসিম মুনির বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা তার ওপর যে আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা।

উল্লেখ্য, পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ হলো ফিল্ড মার্শাল পদ। জেনারেল মুনির দেশের ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল হচ্ছেন। এর আগে, আইয়ুব খান ১৯৫৯-১৯৬৭ সাল পর্যন্ত এই পদে ছিলেন।

সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের পদোন্নতির পাশাপাশি এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, সিধু তার নির্ধারিত অবসরের তারিখের পরেও নিজের পদে থাকবেন।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে এবং আঞ্চলিক সুরক্ষা চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বিশেষত উত্তেজনাপূর্ণ আফগান সীমান্তে এবং দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

মিত্র ইরানকে কখনই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

জাপানে ঘুমের প্রতিযোগিতা: প্রথম পুরস্কার ১৭ লাখ টাকা

সর্বাধিক পঠিত

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা