ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির প্রধান নিয়োগে ক্ষোভ

Post Image

ভারতে মহারাষ্ট্রের হজ কমিটির প্রধান হিসেবে এক অমুসলিম সরকারি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। গত ১৪ জানুয়ারি মনোজ যাদভ নামে ওই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ধর্মীয় বিষয়াদি তদারক করা সংস্থার প্রধান হিসেবে অমুসলিমকে নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ ভারতীয় মুসলমনারা।

ভারতীয় মুসলমানদের পারিবারিক আইন তদারককারী সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড জানিয়েছে, তারা এ নিয়োগের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টে যাবে।

মহারাষ্ট্রের মুসলমানদের হজ পালনের যাবতীয় বিষয় এ হজ কমিটির মাধ্যমে পরিচালিত হয়। মুসলমান নেতারা বলছেন, হজের মতো একেবারেই ধর্মীয় বিষয় পরিচালনার জন্য এ কমিটির প্রধান একজন মুসলিম কর্মকর্তা হওয়াই উপযুক্ত। নতুন এ নিয়োগের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় বিষয়েও সরকার হস্তক্ষেপ করতে চায় বলে শঙ্কা প্রকাশ করছেন তারা।

এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় সরকারের নেতৃত্বের কাছে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছেন মহারাষ্ট্রের মুসলিম নেতারা। তারা বলছেন, হজের মতো বিষয় তদারকের জন্য নির্ধারিত কমিটির প্রধান হিসেবে অমুসলিমের নিয়োগ অবিশ্বাসকে উসকানি দেবে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী