তৃতীয় বিয়ে করায় স্বামীকে শিকলে বেঁধে রাখলেন স্ত্রী

Post Image

সামাজিকভাবে নিয়ম মেনে বিয়ে হয় তাদের। মেয়ের জামাইকে খুশি রাখতে গ্রাম্য প্রথা অনুযায়ী দেওয়া আসবাপত্র। খুবই ভালোভাবে চলছিল তাদের সংসার। কিছুদিন যেতে না যেতেই দেখা দেয় বিপত্তি।

দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একপর্যায়ে স্বামী করেন দ্বিতীয় বিয়ে। দুজনই পৃথক বসবাস শুরু করেন। কিছুদিন যেতে না যেতে স্বামী তৃতীয় বিয়ে করেন।

এদিকে বহু চেষ্টা করেও স্ত্রীর অধিকার ফিরে না পেয়ে বেপরোয়া হয়ে ওঠেন প্রথম স্ত্রী। সুযোগ পেয়ে স্বামীকে ধরে এনে পায়ে শিকল বেঁধে আটকে রাখেন নিজের বাড়িতে। ফেরত চান পিতার পক্ষ থেকে দেওয়া টাকা-পয়সা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াখালী হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে কাটাখালী গ্রামে। এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে ভিড় করে ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে।

স্ত্রী হাসিনা বেগম জাহাজমারা ইউনিয়নের এক নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের আবুল কাশেমের মেয়ে। স্বামী আব্দুর রহমান বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিকভাবে প্রায় তিন বছর আগে বিয়ে হয় তাদের। শুরুতে সংসার ঠিকঠাক চললেও সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে অশান্তি। স্বামীর বেপরোয়া চলাফেরার কারণে দূরত্ব বেড়ে যায় তাদের। কয়েকবার গ্রাম্য সালিশ বসানো হলেও ভালো ফল পাওয়া যায়নি। এরই মধ্যে সে একাধিক বিবাহবন্ধনে আবদ্ধ হয়। প্রথম স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব নেয়নি। তাতে ক্ষিপ্ত হয়ে তাকে পার্শ্ববর্তী বাজার থেকে ধরে আনা হয়েছে।

হাসিনা বেগম বলেন, বিয়ের পর থেকে আমাকে নানাভাবে নির্যাতন করত স্বামী। বহুবার সালিশ বিচার করেও সমাধান হয়নি। এরপর আমাকে রেখে সে আরও দুটি বিয়ে করেছে। আমি আমার অধিকার ফেরত পেতেই তাকে ধরে এনেছি। পালিয়ে যাওয়ার ভয়ে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছি।

হাসিনার বাবা-মা জানান, ছেলের পরিবার কোনোদিনও তাকে শাসন করেনি। দুই বছর ধরে মেয়ের খোঁজও নেয়নি। এখন মেয়ে তাকে ধরে এনেছে। আমরা ছেলের পরিবারকে খবর দিয়েছি। তারা এলে সামাজিকভাবে সমাধানের চেষ্টা হবে।

সরেজমিন এদিকে ঘরে খাটের ওপর শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় কথা হয় আব্দুর রহমানের সঙ্গে। তিনি তৃতীয় বিয়ের কথা অস্বীকার করলেও দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করেন। তিনি প্রথম স্ত্রীর উগ্র আচরণের কারণে দ্বিতীয় বিয়ে করেছেন বলে জানান। তাকে ধরে এনে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন।

জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, এ বিষয়ে এখনো থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বৃষ্টি নামলেই কেন সবার খিচুড়ি খেতে মন চায়

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, কাজ কারখানায়

চুরির মামলায় জামিন পেলেন অভিনেত্রী রূপা

ওয়ালটনে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

ডায়াবেটিস কী, কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়?

ইবনে সিনায় চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

প্রতিদিন টক দই খেলে মিলতে পারে যে ১০ উপকার

সর্বাধিক পঠিত

ইবনে সিনায় চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

পপুলার ফার্মায় নিয়োগ, সাপ্তাহিক ২ দিন ছুটি

৩০০ পদে জনবল নিবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

হিন্দুত্ববাদীরা তাজমহল ভেঙে কবে মন্দির বানাবে-মাহমুদুর রহমান

এইচএসসি পাসেই চাকরি দেবে তিতাস গ্যাস, আবেদন শেষ ২১ আগস্ট

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ডায়াবেটিক রোগীর করণীয়

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৪২টি

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ