এনসিপির সব পদ থেকে কেন্দ্রীয় নেতার পদত্যাগ

Post Image

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করেছেন মুহাম্মদ রাকিব। রবিবার (৩০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পদত্যাগের পত্রটি পোস্ট করেছেন রাকিব।

পদত্যাগপত্রে রাকিব লিখেছেন, আমি মুহাম্মদ রাকিব সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এনসিপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলের সংগঠক।

এনসিপি শুরু থেকে রাজনৈতিক ভুলের মধ্যে রাজনীতি করতে আসছে। গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে আমার মতো অনেক তরুণ এনসিপিতে রাজনীতি করতে আসছি। কিন্তু পরিতাপের বিষয় হলো এনসিপি জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রীক রাজনীতি না করে ব্যক্তিকেন্দ্রীক ও মন্ত্রীপাড়া কেন্দ্রীক রাজনীতি করছে। যা একটি দলের রাজনৈতিক শিষ্টাচার কিংবা সাংগঠনিক কার্যক্রমের বহির্ভূত।

এনসিপির অনেক নেতা আর্থিক কেলেংকারীসহ নানা অপকর্ম জড়াচ্ছেন, যা গণঅভ্যুত্থানের সাথে আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণ পরিপন্থী। 

তিনি আরো লিখেছেন, সম্প্রীতি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করা বাউলের পক্ষে এনসিপির কট্টর ইসলাম বিদ্বেষীরা অবস্থান নিয়েছে। যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভুতিতে আরো আঘাত করেছে। এনসিপির বিভিন্ন কাজে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, যা আমাদের দেশের ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করছে।

সর্বোপরি জাতীয় নাগরিক পার্টি জনগণের রাজনীতির বাহিরে গিয়ে ব্যক্তিগত রাজনীতি করায় আমি এনসিপির প্রাথমিক সদস্য পদ সহ কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করলাম।

 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার

জুলাইয়ের ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলেন পলক: আইনজীবী

ফেসবুকে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা

মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন: জামায়াত আমির

‘এমপি আমির হামজা রাজনীতিতে এখন পাক্কা খেলোয়াড়’

ফ্যাসিবাদ ও বিএনপি একাকার হয়ে গেছে: সাদিক কায়েম

ক্রসফায়ারের হুমকি দিয়ে পুলিশকে কলঙ্কিত করার চেষ্টা করছেন আইজিপি

জামায়াত-শিবিরের বিপদে উদ্ধারকারী জাহাজ হয়ে রক্ষা করতেই এনসিপির জন্ম: রাশেদ খাঁন

সর্বাধিক পঠিত

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

পড়াশোনা-খেলাধুলার চেয়ে রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেশি : স্পিকার

এবার দল থেকেও পদত্যাগের নির্দেশ আলোচিত বিএনপি নেত্রীকে

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

এনসিপির সব পদ থেকে কেন্দ্রীয় নেতার পদত্যাগ

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হেফাজত নেতা রাকিবুল ইসলাম ফারুকী বহিষ্কার

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল