এবার দল থেকেও পদত্যাগের নির্দেশ আলোচিত বিএনপি নেত্রীকে

Post Image

সদ্য পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের পর দল থেকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি সূত্রে জানা গেছে।

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে সাংগঠনিক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে।

নির্দেশনার পর বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয় এবং সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।

পদত্যাগপত্রে মিষ্টি জানান, তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে পদত্যাগের কারণ হিসেবে কোনো বিষয় উল্লেখ করেননি।

এর আগে সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, রাড্ডা সেন্টারের ঘটনায় তদন্ত হওয়া উচিত। তদন্তে যা বেরিয়ে আসবে, সেটিই গ্রহণযোগ্য হবে। দলীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সিদ্ধান্ত যা হবে, সেটাই হবে।

রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক পর্যায়েও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই ঘটনায় দল ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার খবর এসেছে।

তবে ফেরদৌসী আহমেদ মিষ্টির বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের নির্দেশের বিষয়ে এখন পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ হতে রাজি না’

সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী আইনশৃঙ্খলা সভায়, ওসির দাবি শনাক্ত করা যায়নি

মেজর আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

‘সাজানো মামলা প্রত্যাহার করে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন’

এবার দল থেকেও পদত্যাগের নির্দেশ আলোচিত বিএনপি নেত্রীকে

সালাহউদ্দিন আহমেদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, ব্যাংক হিসাব তলবের দাবি হাসনাতের

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীকে মারধর করে চরমনাই, আটক ৪

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

নির্বাচনে অংশ নেবে না আ. লীগের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ