মো. সরওয়ার হোসেনচট্টগ্রামের সীতাকুণ্ডে ফেসবুকে ঘোষণা দিয়ে রাজনীতি ছেড়েছেন মো. সরওয়ার হোসেন (ফরহাদ) নামের এক ছাত্রদল নেতা। তিনি ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) ফেসবুক পোস্টে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের কয়েকজন নেতার কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
একই সঙ্গে তিনি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।ঘোষণায় সরওয়ার হোসেন নিজের পরিচয় উল্লেখ করে জানান, তিনি নুর মোহাম্মদের ছেলে এবং বর্তমানে ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি সবার সুস্থতা ও ভালো থাকা কামনা করেন এবং ‘আল্লাহ হাফেজ’ বলে বক্তব্য শেষ করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদ জাগো নিউজকে বলেন, ‘সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ফরহাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের বিষয়টি নজরে এসেছে। তবে তিনি আমাদের লিখিত কোনো চিঠি দেননি।
তবুও আমি ইউনিয়ন সভাপতিকে বিষয়টির খোঁজখবর নিতে বলেছি।







