পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন হাসপাতালে ভর্তি

Post Image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নতুন বাড়ি নির্মাণ উপলক্ষে আয়োজিত ঘরে তৈরি পিঠা খাওয়ার পর একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পিঠা তৈরির সময় ভুল করে কালোজিরা ভেবে দানাদার কীটনাশক মিশিয়ে ফেলেন পরিবারের এক বৃদ্ধা— এমন অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার রমজাননগর এলাকায়। অসুস্থ ব্যক্তিদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা দ্রুত পাকস্থলী পরিষ্কার করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেন। অধিকাংশের অবস্থা এখন স্থিতিশীল, তবে সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অসুস্থদের মধ্যে রয়েছেন—সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।

পারিবারিক সূত্র জানায়, নতুন ঘর নির্মাণের আনন্দে সবাইকে দুপুরের দাওয়াতে ডাকা হয়। বিকেলে পিঠা বানানোর সময় রান্নাঘরের একটি পাত্রে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে মিশিয়ে ফেলেন পরিবারের সত্তরোর্ধ্ব জুলেখা বিবি।

পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই পরিবারের সদস্যদের বমি, মাথা ঘোরা, পেটব্যথা, জ্বরজ্বর ভাবসহ বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, উপসর্গ দেখে সহজেই বোঝা যায় খাবারের সঙ্গে কীটনাশকজাতীয় কিছু মেশানো হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শাকির হোসেন বলেন, রোগীরা হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। এখন সবাই পর্যবেক্ষণে রয়েছে।

এদিকে ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, এটি প্রাথমিকভাবে ভুলবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বৃষ্টি নামলেই কেন সবার খিচুড়ি খেতে মন চায়

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, কাজ কারখানায়

চুরির মামলায় জামিন পেলেন অভিনেত্রী রূপা

ওয়ালটনে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

ডায়াবেটিস কী, কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়?

ইবনে সিনায় চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

প্রতিদিন টক দই খেলে মিলতে পারে যে ১০ উপকার

সর্বাধিক পঠিত

ইবনে সিনায় চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

পপুলার ফার্মায় নিয়োগ, সাপ্তাহিক ২ দিন ছুটি

৩০০ পদে জনবল নিবে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

এইচএসসি পাসেই চাকরি দেবে তিতাস গ্যাস, আবেদন শেষ ২১ আগস্ট

হিন্দুত্ববাদীরা তাজমহল ভেঙে কবে মন্দির বানাবে-মাহমুদুর রহমান

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ডায়াবেটিক রোগীর করণীয়

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৪২টি

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ