দীর্ঘ ২৮ বছর পর নির্বাচন

শাকসুতে ২৮ দফা ইশতেহার ঘোষণা ছাত্রশিবির প্যানেলের

Post Image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন সামনে রেখে ২৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া শাকসু নির্বাচনের প্রেক্ষাপটকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশার ভিত্তিতেই এ ইশতেহার প্রণয়ন করা হয়েছে বলে দাবি প্যানেলটির।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার তুলে ধরেন প্যানেলের ভিপি প্রার্থী দেলওয়ার হাসান শিশির ও জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম।

ইশতেহারে জুলাই কর্নার স্থাপন ও জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের বিচার নিশ্চিতকরণ, একাডেমিক ক্যালেন্ডারে শাকসু অন্তর্ভুক্তকরণ, শতভাগ আবাসন নিশ্চিত করতে সর্বোচ্চ উদ্যোগ এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবহন ব্যবস্থা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য সংরক্ষণের অঙ্গীকার করা হয়।

এছাড়া গবেষণা কার্যক্রম সমৃদ্ধকরণ, দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন, উদ্ভাবন ও সফট স্কিল বৃদ্ধি, উচ্চশিক্ষা মেন্টরিং, আন্তর্জাতিক সংযোগ জোরদার, টিউশন অ্যাপ চালু, বৃত্তি কার্যক্রম, স্মার্ট সলিউশন ও প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা এবং দুর্নীতিমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার কথাও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।

নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও মর্যাদাপূর্ণ ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, অনলাইনে নারীদের নিরাপত্তায় সাইবার সেল গঠন, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, র‌্যাগিং ও হয়রানিমুক্ত শিক্ষাঙ্গন, আইনি সেবা ও মানবাধিকার সুরক্ষা, পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গঠনের প্রতিশ্রুতিও ইশতেহারের দফাগুলোর মধ্যে রয়েছে।

ইশতেহার ঘোষণাকালে ভিপি প্রার্থী দেলওয়ার হাসান শিশির বলেন, “দীর্ঘ ২৮ বছর পর আমাদের কাঙ্ক্ষিত শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ২৮ বছরের সঙ্গে মিল রেখে এবং শাবিপ্রবির শিক্ষার্থীদের বাস্তব চাহিদা বিবেচনায় আমরা ২৮ দফা ইশতেহার ঘোষণা করেছি।”

উল্লেখ্য আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজমান।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লীগের সেই পুরোনো কুৎসিত রাজনৈতিক বয়ান আবার ফিরে এসেছে: ঢাবি শিক্ষিকা

শাহবাগ থানায় হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাহবাগ থানার ঘটনা নিয়ে মধ্যরাতে ঢাবি শিক্ষক মোনামীর পোস্ট

জাইমা রহমানকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষার্থী আটক

‘কীসের সাংবাদিক’ বলেই হামলা চালায় ছাত্রদল নেতাকর্মীরা, আহত ঢাবির ১০ রিপোর্টার

থানায় ‘মব’ ছাত্রদলের ফ্যাসবাদি আচরণ: ফরহাদ

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

শাহবাগে জুবায়ের-মোসাদ্দেকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হা/মলা

সর্বাধিক পঠিত

ছাত্রদলের শাকসু নির্বাচন বন্ধের দাবি প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

জবি সাংবাদিক সমিতিতে হামলা: ১১ সাংবাদিক সংগঠনের প্রতিবাদ

বিএনডিপির কমিটি গঠন: নেতৃত্বে ফাহাদ-আতফান

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

২০২৬ সালে বিদ্যালয়ে সরকারি ছুটি ৬৪ দিন, তালিকা দেখুন

শিক্ষার্থীদের বিক্ষোভে সায়েন্সল্যাবে যান চলাচল বন্ধ

শাকসুতে ২৮ দফা ইশতেহার ঘোষণা ছাত্রশিবির প্যানেলের

আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

আবরার ফাহাদের স্মরণে নোয়াখালী কলেজ ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

নরসিংদী সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের গণ-ইফতার