বালিয়াডাঙ্গীর আধার বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ভটভটি উল্টে চালকসহ গুরুতর আহত ৭ জন।

Post Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন গাড়ী উল্টে চালকসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টা ৩০ মিনিট বালিয়াডাঙ্গী উপজেলার আধারদীঘী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কান্তিভিটা গ্রামের মরহুম হাসিম উদ্দীনের ছেলে তফিল উদ্দিন (৫৫), দক্ষিণ পাড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে আকবর আলী (৪০), একই গ্রামের মরহুম সদর আলীর ছেলে জাকির হোসেন (৪৫), ওয়াজেদ আলীর ছেলে আব্দুর রজ্জাক (৩৫) ও মাছখুড়িয়া গ্রামের নুরুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৪৫)স্থানীয়দের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত দিবাকর অধিকারী বলেন, আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ বাজে ৩০মিনিট দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আধারদীঘি হাটের অদূরে মোড় এলাকার পুকুরের সামনে দ্রুতগামী গরু বোঝায় একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে উল্টে পড়ে।


এতে ঘটনাস্থলেই চালকসহ ৭ জন যাত্রী চাপা পরে যান। এলাকাবাসীদের সহযোগিতায় চাপা পরা নছিমন গাড়ী চালকসহ ৭ জনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এসে ভর্তি করে। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক আহতদের মধ্যে তফিল উদ্দিনের শারীরিক অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় তাৎক্ষনিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে।এলাকাবাসীরা জানান, আহত তফিল উদ্দিনের ডান পা ছুটে গিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে তার ৫ ব্যাগ রক্তের প্রয়োজন দেখা দিয়েছে।


বিকালে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে নছিমন চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।

ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি 

মোঃ আবু সুফিয়ান বাবু 


এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাঁধনের ওপর হামলা: বাচ্চার কান্নায় ক্ষুব্ধ পরীমনি

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন

২৭ পদে চাকরি দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলা খেলে কী কী উপকার পাওয়া যায়

চাকরি দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

২৭-২৮ আগস্ট বিরল চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

বৃষ্টি নামলেই কেন সবার খিচুড়ি খেতে মন চায়

সর্বাধিক পঠিত

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে ডায়াবেটিক রোগীর করণীয়

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৪২টি

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট :হাসনাতকে স্পিকার

ডায়াবেটিসে কোন ফল খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন?

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলা খেলে কী কী উপকার পাওয়া যায়

কলেজ শাখা ছাত্রদল সভাপতির আঘাতে ২ পুলিশ সদস্য আহত

ওয়ালটনে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন