হাসিনার রায়কে স্বাগত জানিয়ে জাবিতে শিবিরের আনন্দ মিছিল

Post Image

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার নির্দেশ দেয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা হাসিনাকে দেয়া মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া তলা থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে সংগঠনটির সদস্য ও জাকসু এজিএস ফেরদৌস আল হাসান বলেন, ‘আজকে খুনি শেখ হাসিনার রায় ঘোষণার পর রায়কে প্রত্যাখ্যান করে এক হাজার শিক্ষক বিবৃতি দিয়েছে বলে সংবাদ মাধ্যমে এসেছে। সেখানে জাবির কিছু শিক্ষকের নামও আমরা দেখেছি। আজ রাতের মধ্যে এ বিবৃতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার না করলে তাদের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। বহিষ্কৃত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নিতে হবে।‘

সংগঠনটির দফতর সম্পাদক ও জাকসু সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার নিজের প্রতিষ্ঠা করা আদালতে তার বিচার সম্পন্ন হয়েছে। গণহত্যার দেড় বছরের মাথায় এ বিচার একটা বড় বিজয়। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে শেখ হাসিনা ভেবেছিল সব শেষ হয়ে যাবে কিন্তু নেতৃবৃন্দ সেদিন শেখ হাসিনাকে সতর্ক করেছিল। আজ শিবির এ দেশে রয়েছে কিন্তু শেখ হাসিনা পালিয়ে আছেন। ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে শেখ হাসিনা আজ নিজেই নিষিদ্ধ।’

এ সময় শেখ হাসিনার ডিকশনারিতে দেশপ্রেম বলে কোনো শব্দ নাই বলেও মন্তব্য করেন তিনি।

জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, ‘শেখ হাসিনার ফাঁসির রায় বাংলাদেশের জনগণের প্রাথমিক বিজয়। চূড়ান্ত বিজয় হবে সেদিন যেদিন এ রায় কার্যকর করা হবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। সেজন্য প্রথম শর্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে।

জাবিতে জুলাই হামলায় জড়িত শিক্ষক-শিক্ষার্থীদের বিচার ও দ্রুত শাস্তির দাবি করে তিনি আরো বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জুলাই হামলায় জড়িত শিক্ষকদের বিচার নিয়ে টালবাহানা চলছে। দ্রুত এসব শিক্ষকের বিচার করা না হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবো আমরা।’

সংগঠনটির প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সাফায়েত মীরের সঞ্চালনায় সংগঠনের অন্য নেতারা বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ

১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

ট্রাম্পের পা ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

রাজধানীতে চাঁদা না দেওয়ায় নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজারকে গুলি

চাঁদাকে কি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

চাঁদামুক্ত করতে চাওয়ায় বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে কন্যাশিশুর জন্ম, নাম রাখা হলো খালেদা

রুমমেটকে হত্যার পর ৭ টুকরা, শাহিনের দায় স্বীকার

এবার ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রস্তাব

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি