‎নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

Post Image


আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় তিতুমীর কলেজ ছাত্রশিবির বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের মূল ফটক থেকে  শুরু হয়ে আমতলী  প্রদক্ষিণ করে আবার মূল ফটক এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের ছাত্রশিবিরের সভাপতি, খাদিমুল ইসলাম সিয়াম ও আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক,  মুনতাসির আনসারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

লীগ ধর জেলে ভর,আমার ভাই কবরে খুনি কেন বাহিরে ,বিচার-বিচার বিচার চাই খুনি হাসিনার বিচার চাই,,ছাত্রলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান যুবলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান, আলু না গণভোট -গণভোট গণভোট বিভিন্ন স্লোগানে মুখরিত হয় বিক্ষোভ মিছিলটি।

‎তিতুমীর কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এই আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমে শাপলা গণহত্যার বিচার হয়নি, তিনটি অবৈধ নির্বাচনে দিনের ভোট রাতে করছে তার বিচার হয়নি, আমাদের ঘুমকৃত ভাইয়েরা এখনও বাড়িতে ফিরেনি আমরা সকল গণহত্যার বিচারের দাবিতে আমাদের আজকের কর্মসূচি। 

‎তিনি আরও বলেন,  জুলাইয়ের শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ এখনও নাশকতা ও বিশৃঙ্খলা জারি রেখেছে, তা আমরা রুখে দিবো। আপনারা যেখানে লীগ পাবেন রুখে দিবেন। আজকে আমরা আমতলী, ওয়ারলেস ও তিতুমীরের মুল ফটকের সামনে অবস্থান করবো লীগ দমন করতে। 

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে  মহাখালী ওয়্যারলেস গেইট, তিতুমীর কলেজ মূলফটক,আমতলী মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে তিতুমীরের ছাত্রশিবিরের নেতাকর্মীরা।


এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

ঢাকার আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

গুলশানের দুই স্পা-সেলুনে অভিযান, ২৯ নারীসহ আটক ৫৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

মঙ্গলবার থেকে রাজধানীতে ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টরও নারী

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

গুঁড়িয়ে দেওয়া হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’

অবশেষে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

সর্বাধিক পঠিত